পাচার প্রতিরোধে আমদানি-রফতানি পণ্যের মূল্য অনলাইনে যাচাইয়ের নির্দেশ

ঢাকা: অস্বাভাবিক মূল্য দেখিয়ে আমদানি-রফতানির আড়ালে অর্থ পাচার ও বৈদেশিক মুদ্রার অপব্যবহার প্রতিরোধে আমদানি-রফতানি ও অন্যান্য সেবার মূল্য আন্তর্জাতিক অনলাইন প্লাটফর্মে যাচাইয়ের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য বৈদেশিক বাণিজ্যের লেনদেন তদারকিতে প্রতিটি ব্যাংকে গঠন করতে হবে কেন্দ্রীয় মূল্য পর্যবেক্ষণ সেল। এ জন্য দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে কেন্দ্রীয়ভাবে মূল্য পর্যবেক্ষণ ও যাচাইয়ের জন্য পৃথক […] The post পাচার প্রতিরোধে আমদানি-রফতানি পণ্যের মূল্য অনলাইনে যাচাইয়ের নির্দেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পাচার প্রতিরোধে আমদানি-রফতানি পণ্যের মূল্য অনলাইনে যাচাইয়ের নির্দেশ
২৬ নভেম্বর, ২০২৬ ২০:০০  

ঢাকা: অস্বাভাবিক মূল্য দেখিয়ে আমদানি-রফতানির আড়ালে অর্থ পাচার ও বৈদেশিক মুদ্রার অপব্যবহার প্রতিরোধে আমদানি-রফতানি ও অন্যান্য সেবার মূল্য আন্তর্জাতিক অনলাইন প্লাটফর্মে যাচাইয়ের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য বৈদেশিক বাণিজ্যের লেনদেন তদারকিতে প্রতিটি ব্যাংকে গঠন করতে হবে কেন্দ্রীয় মূল্য পর্যবেক্ষণ সেল। এ জন্য দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে কেন্দ্রীয়ভাবে মূল্য পর্যবেক্ষণ ও যাচাইয়ের জন্য পৃথক সেল বা ইউনিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে নতুন নির্দেশনা।

বৃহস্পতিবার(২৬ ন‌ভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি ব্যাংককে অন্তত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সদস্যপদ নিতে হবে। ব্যাংকের কার্যক্রমের ধরন ও প্রয়োজন বিবেচনায় সাশ্রয়ী এবং উপযোগী প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে। মূলত আমদানি-রপ্তানি ছাড়াও সেবা খাত এবং অন্যান্য আন্তসীমান্ত লেনদেনের মূল্য পর্যবেক্ষণ ও যাচাইয়ের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাই প্ল্যাটফর্ম ব্যবহার করলে পণ্যের প্রকৃত বাজারদর সম্পর্কে ধারণা পাওয়া সহজ হবে। পাশাপাশি অতিরিক্ত বা অস্বাভাবিক মূল্য দেখিয়ে আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ও বৈদেশিক মুদ্রার অপব্যবহারের ঝুঁকি কমাতে সহায়তা করবে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের চলতি বছরের ১৩ আগস্ট জারি করা এক সার্কুলার অনুযায়ী আমদানি পণ্যের আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে চুক্তিমূল্য সামঞ্জস্যপূর্ণ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। ওই সার্কুলারের পার্ট-এ-এর ৭(২) অনুচ্ছেদে ঋণপত্র খোলার আগে কিংবা আমদানি শুরুর আগে পণ্যের আন্তর্জাতিক বাজারদর, রফতানিকারক ও আমদানিকারকের ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা এবং সংশ্লিষ্ট দেশের রপ্তানি সক্ষমতা যাচাই করতে বলা হয়। নতুন নির্দেশনার মাধ্যমে এ মূল্য যাচাই কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

The post পাচার প্রতিরোধে আমদানি-রফতানি পণ্যের মূল্য অনলাইনে যাচাইয়ের নির্দেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.