বিচ্ছেদের ঘোষণা দিয়েই পোস্ট ডিলিট ন্যান্সির! ভক্তদের মাঝে কৌতূহল
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। তৃতীয়বারের মতো দাম্পত্য সম্পর্কে ইতি টানার ইঙ্গিত দিয়ে বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন তিনি। তবে বৃহস্পতিবার সকাল থেকে তার টাইমলাইনে সেই পোস্ট আর দেখা না যাওয়ায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। বুধবার রাত পৌনে ১০টার […] The post বিচ্ছেদের ঘোষণা দিয়েই পোস্ট ডিলিট ন্যান্সির! ভক্তদের মাঝে কৌতূহল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। তৃতীয়বারের মতো দাম্পত্য সম্পর্কে ইতি টানার ইঙ্গিত দিয়ে বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন তিনি। তবে বৃহস্পতিবার সকাল থেকে তার টাইমলাইনে সেই পোস্ট আর দেখা না যাওয়ায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
বুধবার রাত পৌনে ১০টার দিকে দেওয়া ওই পোস্টে স্বামী গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে আলাদা পথচলার কথা জানান ন্যান্সি। সেখানে তিনি লেখেন, একসঙ্গে কাটানো সময় ও স্মৃতি জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকলেও এবার দুজনেরই আলাদাভাবে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। কঠিন এই সময়ে নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান ও গোপনীয়তা বজায় রাখার অনুরোধও জানান এই সংগীতশিল্পী।
জীবনের নতুন অধ্যায় নিয়ে আশাবাদ ব্যক্ত করে ন্যান্সি তার পোস্টে উল্লেখ করেন, শক্তি, আত্মমর্যাদা ও মানসিক শান্তিকে সঙ্গী করে তিনি নতুনভাবে পথচলা শুরু করতে চান। পাশাপাশি দীর্ঘদিন ধরে পাশে থাকা ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে সবার ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। তাদের দাম্পত্যজীবনে এক কন্যাসন্তান রয়েছে। এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন ন্যান্সি, ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন তিনি, যা পরবর্তীতে বিচ্ছেদে গড়ায়। সব মিলিয়ে বিচ্ছেদের ঘোষণা ও পরদিন পোস্টটি সরিয়ে নেওয়ার ঘটনাকে ঘিরে এখন সংগীতাঙ্গন ও নেটদুনিয়ায় নানা আলোচনা চলছে।
The post বিচ্ছেদের ঘোষণা দিয়েই পোস্ট ডিলিট ন্যান্সির! ভক্তদের মাঝে কৌতূহল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





