আজ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

ঢাকা: দুই বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথম দফায় বিনা খরচে ১১২ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। মালয়েশিয়াগামী এসব কর্মীর সব খরচ বহন করবে দেশটির নিয়োগদাতা প্রতিষ্ঠান ডিএইচএল। সরকার ঘোষিত ১০ হাজার কর্মীকে […] The post আজ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আজ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী
২৬ নভেম্বর, ২০২৬ ১৭:০০  

ঢাকা: দুই বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হচ্ছে আজ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথম দফায় বিনা খরচে ১১২ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন।

মালয়েশিয়াগামী এসব কর্মীর সব খরচ বহন করবে দেশটির নিয়োগদাতা প্রতিষ্ঠান ডিএইচএল।

সরকার ঘোষিত ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে প্রথম যাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের এই উদ্যোগের আওতায় এখন পর্যন্ত ১ হাজার ১০৩ জন কর্মীর চাহিদাপত্র পেয়েছে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল। বাকি কর্মীদের পাঠানোর প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

The post আজ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.