জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দিচ্ছে সরকার

ঢাকা: তরুণ উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দিচ্ছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ৬৪০ জন তরুণ উদ্যোক্তার তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নির্বাচিত উদ্যোক্তাদের এ তালিকা প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তালিকা […] The post জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দিচ্ছে সরকার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দিচ্ছে সরকার
২৬ নভেম্বর, ২০২৬ ১৭:০০  

ঢাকা: তরুণ উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দিচ্ছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ৬৪০ জন তরুণ উদ্যোক্তার তালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে নির্বাচিত উদ্যোক্তাদের এ তালিকা প্রকাশ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তালিকা অনুযায়ী, নির্বাচিত ৮ জেলা হলো- ভোলা, ফেনী, মানিকগঞ্জ, ঝিনাইদহ, নওগাঁ, হবিগঞ্জ, নেত্রকোনা ও রংপুর। প্রতিটি জেলার ৮টি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তাকে নির্বাচন করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের বাকি ৫৬ জেলার প্রতিটি উপজেলায় এ কর্মসূচির আওতায় আবেদন নেওয়া হচ্ছে। আগ্রহী তরুণ উদ্যোক্তারা সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন করতে পারবেন।

এর আগে গত ১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে বিতরণ করা হবে।

অনুদানের অর্থের জোগান দেওয়া হবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে। অর্থাৎ, উদ্যোক্তাদের দেওয়া মোট অর্থের অর্ধেক ঋণ এবং বাকি অর্ধেক অনুদান হিসেবে বিবেচিত হবে।

বাংলাদেশ ব্যাংকের এ কর্মসূচির পূর্ণ নাম ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’। উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, প্রকৃত উদ্যোক্তা চিহ্নিত করা এবং তাদের অর্থায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

কেন্দ্রীয় ব্যাংকের এ কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণ উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

The post জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দিচ্ছে সরকার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.