রাজবাড়ীতে গার্মেন্টসকর্মী হত্যায় যুবককে যাবজ্জীবন
রাজবাড়ী: রাজবাড়ীতে গার্মেন্টসকর্মী হাসনা বেগমকে হত্যার দায়ে মো. আসলাম ব্যাপারি নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে […] The post রাজবাড়ীতে গার্মেন্টসকর্মী হত্যায় যুবককে যাবজ্জীবন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজবাড়ী: রাজবাড়ীতে গার্মেন্টসকর্মী হাসনা বেগমকে হত্যার দায়ে মো. আসলাম ব্যাপারি নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
দণ্ডপ্রাপ্ত আসলাম ব্যাপারি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মহাম ব্যাপারির ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত হাসনা বেগম (৩৬) সাভারের আল-মুসলিম গ্রুপের একটি গার্মেন্টসে অপারেটর হিসেবে কাজ করতেন। ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর সকালে তিনি বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন। সন্ধ্যার পরও বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
পরদিন ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে মুঠোফোনে পরিবারের সদস্যরা জানতে পারেন, গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ হাবিল মণ্ডল পাড়ায় তার মরদেহ উদ্ধার করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় হাসনা বেগমকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার ছেলে মো. হাসান বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রাজ্জাক বলেন, ‘দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামি মো. আসলাম ব্যাপারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেছেন। এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’
The post রাজবাড়ীতে গার্মেন্টসকর্মী হত্যায় যুবককে যাবজ্জীবন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





