ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
ঢাকা: ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন (২৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা (ডিবি) বিভাগের রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, মুনতারিন ফেরদৌস ডরিনের […] The post ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন (২৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা (ডিবি) বিভাগের রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুনতারিন ফেরদৌস ডরিনের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার নিশ্চিন্তপুর গ্রামে। তার মায়ের নাম ইয়াসমিন ফেরদৌস। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া সি-ব্লকের ১/১২ নম্বর বাসায় বসবাস করছিলেন।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
The post ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





