সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল

ঢাকা: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। দলীয় সিদ্ধান্ত ও দলের হাইকমান্ডের নির্দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এর ফলে ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একক প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পাচ্ছেন মির্জা ফয়সল আমীন। সোমবার (৫ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত […] The post সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল first appeared on Sarabangla | B

সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল
৬ অক্টোবর, ২০২৬ ০১:০০  

ঢাকা: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। দলীয় সিদ্ধান্ত ও দলের হাইকমান্ডের নির্দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এর ফলে ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একক প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পাচ্ছেন মির্জা ফয়সল আমীন।

সোমবার (৫ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির দফতর সম্পাদক মামুনুর রশিদ।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আসনে বিএনপির দুই নেতাসহ মোট ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। একই দল থেকে দুজনকে মনোনয়ন দেওয়ায় ‘ধানের শীষ’ প্রতীক শেষ পর্যন্ত কার হাতে উঠছে—তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছিল নানা গুঞ্জন ও আলোচনা।

তবে শুরু থেকেই ওবায়দুল্লাহ মাসুদ স্পষ্ট করে আসছিলেন যে, কেন্দ্রীয় নির্দেশেই তারা দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রতীক বরাদ্দের আগে দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে চূড়ান্ত চিঠি পাঠানো হবে এবং যার নাম থাকবে না তিনি দলীয় সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। প্রতীক বরাদ্দের পরপরই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের মূল প্রচারণায় মাঠে নামবেন।

এ আসনে অন্যান্য রাজনৈতিক দলের প্রাথীদের মধ্যে রয়েছেন- ১১ দলীয় ঐক্যের জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

আগামী ২৯ অক্টোবর ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন ভোটারের ঠাকুরগাঁও-১ আসনে ঐতিহাসিক ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

The post সরে দাঁড়ালেন মাসুদ, ধানের শীষের একক প্রার্থী মির্জা ফয়সল first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.