বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন এখন দেশে
ঢাকা: দেশের স্মার্টফোন বাজারের প্রিমিয়াম সেগমেন্ট-এ নতুন মাত্রা যোগ করল বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা-সম্বলিত স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করেছে ডিভাইসটি। পেশাদার আলোকচিত্রের জন্য বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথ প্রকৌশল সহযোগিতায় তৈরি হয়েছে এর অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তি। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর মতিঝিলে অবস্থিত অপো ফ্ল্যাগশিপ স্টোরে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে […] The post বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন এখন দেশে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: দেশের স্মার্টফোন বাজারের প্রিমিয়াম সেগমেন্ট-এ নতুন মাত্রা যোগ করল বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা-সম্বলিত স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করেছে ডিভাইসটি। পেশাদার আলোকচিত্রের জন্য বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথ প্রকৌশল সহযোগিতায় তৈরি হয়েছে এর অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর মতিঝিলে অবস্থিত অপো ফ্ল্যাগশিপ স্টোরে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে অপোর এ নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স।
ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের মূল আকর্ষণ এর যুগান্তকারী ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম, যেখানে রয়েছে ২০০ মেগাপিক্সেল মেইন, আল্ট্রা-ওয়াইড ও টেলিফটো ক্যামেরা। হ্যাসেলব্লাডের সাথে যৌথভাবে তৈরি এই সিস্টেম উন্নত ইমেজিং প্রযুক্তির সাথে পেশাদার ফটোগ্রাফি দক্ষতার সমন্বয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ছবির নিখুঁত ডিটেইল ধরে রাখতে সক্ষম। শুধু রেজ্যুলুশন নয়, অপোর ‘ট্রু টু আইজ’ ইমেজিং দর্শনকে গুরুত্ব দিয়ে তৈরি হয়েছে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স। মানুষের চোখে দেখা দৃশ্যের স্বাভাবিক রূপ ছবিতে তুলে ধরতে এতে যুক্ত হয়েছে নেক্সট জেনারেশন লুমো ট্রু ইমেজ ইঞ্জিন, যা নির্ভুল রং, প্রাকৃতিক আলোর প্রতিফলন ও সূক্ষ্ম বিবরণ নিশ্চিত করে।
এর কালার প্রযুক্তির মূলে রয়েছে ডেডিকেটেড ‘ট্রু কালার ক্যামেরা’, যেখানে ২৪-চ্যানেল মাল্টিস্পেকট্রাল সেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রচলিত ক্যামেরা সেন্সরগুলো মূলত লাল, সবুজ ও নীল রঙের ওপর নির্ভর করে ছবি ধারণ করে। তবে, এই প্রযুক্তি আশপাশের আলো থেকে অতিরিক্ত স্পেকট্রালগুলো সংগ্রহ করতে সক্ষম। এছাড়াও, এই ইমেজিং সিস্টেমে ১৫ইভি পর্যন্ত আল্ট্রা-হাই ডায়নামিক রেঞ্জ রয়েছে, যা উজ্জ্বল আলো থেকে শুরু করে অন্ধকারাচ্ছন্ন অংশ পর্যন্ত আলোর বিস্তৃত তথ্য ধারণ করতে পারে। এর পাশাপাশি, লুমো ন্যাচারাল টোন ইঞ্জিন অপোর নিজস্ব ন্যাচারাল টোন কার্ভ ব্যবহার করে আলো ও ছায়ার মধ্যকার ভারসাম্য বজায় রাখে।
ডিভাইসটিতে উন্নত ভিডিওগ্রাফি নিশ্চিত করতে ৩০ এফপিএস-এ ৮কে রেকর্ডিং, ১২০ এফপিএস পর্যন্ত ৪কে রেকর্ডিং ও ৪কে ডলবি ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ‘ওপেন গেট ক্যাপচার’-এর মতো ফিচার থাকায় কনটেন্ট ক্রিয়েটররা উন্নত মানের ভিডিও ধারণ ও নির্মাণের ক্ষেত্রে আরও বেশি সৃজনশীল স্বাধীনতা পাবেন।
ক্যামেরার অসাধারণ সক্ষমতার পাশাপাশি এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো চিপসেট, ১৬ জিবি র্যাম, ৫১২ জিবি স্টোরেজ, ৬.৭৮-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। এছাড়াও, এতে ৮০ ওয়াট সুপারভুক ওয়্যার্ড চার্জিং ও ৫০ ওয়াট এয়ারভুক ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে, যা শক্তিশালী পারফরম্যান্স, অনবদ্য ভিজ্যুয়াল ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের সমন্বয়ে ব্যবহারকারীদের অনন্য অভিজ্ঞতা দিবে।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, আজ (বুধবার) অপোর জন্য একটি বিশেষ দিন। কারণ, আমরা বাংলাদেশে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন করছি। বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম ও আমাদের ‘ট্রু টু আইজ’ ইমেজিং দর্শনের মাধ্যমে আমরা ক্রেতাদের জন্য ফটোগ্রাফির নতুন দিগন্ত উন্মোচন করেছি।
The post বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন এখন দেশে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





