বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ঢাকা: ‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’। সাত দিনব্যাপী বর্ণাঢ্য এ আয়োজন চলবে আগামী শনিবার (২৮ নভেম্বর) পর্যন্ত। রাজধানী ঢাকায় কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে উদযাপিত হবে এই সপ্তাহ। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে […] The post বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: ‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’। সাত দিনব্যাপী বর্ণাঢ্য এ আয়োজন চলবে আগামী শনিবার (২৮ নভেম্বর) পর্যন্ত। রাজধানী ঢাকায় কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে উদযাপিত হবে এই সপ্তাহ।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী মঞ্চে তিনি দেশের প্রাণিসম্পদ খাতে বিশেষ ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় প্রাণিসম্পদ পদক তুলে দেবেন।
বুধবার (২৫ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুযায়ী প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদকে ভূষিত করা হবে। খামারি, উদ্যোক্তা ও গবেষকদের উৎসাহিত করতেই প্রতিবছর এই রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
এদিকে, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ মেলা আয়োজনের সার্বিক প্রস্তুতি সরেজমিনে দেখতে বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠ পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনকালে তাঁরা মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল, প্যাভিলিয়ন ও মঞ্চ নির্মাণের অগ্রগতি ঘুরে দেখেন এবং আয়োজনটি সফল ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিন দিনব্যাপী এই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বর্ণাঢ্য র্যালি, জনসচেতনতামূলক কার্যক্রম, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও সেমিনার, ঐতিহ্যবাহী সংগীতানুষ্ঠান, পুষ্টিকর ও বৈচিত্র্যময় খাবারের রেসিপি প্রতিযোগিতা এবং উন্নত জাতের পশু-পাখি ও আধুনিক প্রযুক্তির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, নিরাপদ আমিষ উৎপাদন এবং রপ্তানি বাজার সম্প্রসারণের বিষয়টি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।
The post বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





