যুবরাজের সঙ্গে আধাঘণ্টা; এরপর বৈভবের ৫৩ বলে ২০৪!
আইপিএলে যেভাবে ব্যাটিং করে আলোচনায় এসেছিলেন ভারতের জার্সি গায়ে সেই বৈভব সূর্যবংশীকে দেখা যাচ্ছিল না নিয়মিত। চলতি রাইজিং স্টারস এশিয়া কাপের প্রথম দুই ম্যাচেও ব্যাট হাসেনি। কিন্তু তৃতীয় ম্যাচে ব্যাট হাতে যা করলেন তাতে গড়েছেন বিশ্বরেকর্ড, ভেঙেছেন একের পরে রেকর্ড। দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়ে চাপে থাকা বৈভব তৃতীয় ম্যাচের আগে ফোন করেন ভারতের […] The post যুবরাজের সঙ্গে আধাঘণ্টা; এরপর বৈভবের ৫৩ বলে ২০৪! first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

আইপিএলে যেভাবে ব্যাটিং করে আলোচনায় এসেছিলেন ভারতের জার্সি গায়ে সেই বৈভব সূর্যবংশীকে দেখা যাচ্ছিল না নিয়মিত। চলতি রাইজিং স্টারস এশিয়া কাপের প্রথম দুই ম্যাচেও ব্যাট হাসেনি। কিন্তু তৃতীয় ম্যাচে ব্যাট হাতে যা করলেন তাতে গড়েছেন বিশ্বরেকর্ড, ভেঙেছেন একের পরে রেকর্ড।
দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়ে চাপে থাকা বৈভব তৃতীয় ম্যাচের আগে ফোন করেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিংকে। যুবরাজকে নিজের আদর্শ মানেন বৈভব। কী ভুল হচ্ছে, ব্যাটিংয়ের সময় কী কী বিষয়ে বাঁধার সম্মুখিন হচ্ছেন তা নিয়ে যুবরাজের পরামর্শ নিয়েছেন আধা ঘণ্টা। আধা ঘণ্টার আলাপের পর ম্যাচ খেলেতে নেমেই একের পর এক রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ড গড়েছেন বৈভব।
এশিয়া কাপ রাইজিং স্টারসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫৩ বলে ২০৪ রান করেছেন ১৫ বছর বয়সী সূর্যবংশী। তাঁর ইনিংসে ছিল ২৮টি ছক্কা ও ৭টি চার। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি, দেড়শ ও ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। পাশাপাশি এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
দোহার ম্যাচে আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৯ রান করেছিল আরব আমিরাত। জবাবে সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৪.২ ওভারেই ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত ‘এ’।
বিসিসিআইয়ের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে সূর্যবংশী জানান, যুবরাজের সঙ্গে তাঁর কথোপকথনই সবচেয়ে বেশি কাজে এসেছে। তিনি বলেন, ‘(ম্যাচের আগে) আমি মাত্র চারজনের সঙ্গে কথা বলেছি। স্বাভাবিকভাবেই, বরাবরের মতো আমার বাবার সঙ্গে কথা বলেছি। এরপর আমার ছোটবেলার কোচ মনীশ ওঝা, আমার এক বন্ধু (অনূর্ধ্ব-১৯ পর্যায়ে একসঙ্গে খেলেছেন প্রথম যাচকের সঙ্গে) এবং চতুর্থ ব্যক্তিটি হলেন যুবরাজ (সিং) স্যার। তার সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেছি। তিনি আমার ব্যাটিং নিয়ে অনেক কিছু বুঝিয়ে বললেন।’
যুবরাজের কাছে নিজের সমস্যাগুলো নিয়ে খোলাখুলি আলোচনা করেছিলেন এই তরুণ। সূর্যবংশী বলেন, ‘আমি খুব চাপে ছিলাম বলে তার সঙ্গে খোলামেলা আলোচনা করেছি। আমি তাকে বললাম, “স্যার, ব্যাটিং করতে নামলে আমি এই সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছি।” তিনি আধা ঘণ্টা ধরে আমাকে সবকিছু বিস্তারিতভাবে বুঝিয়ে দিলেন। তিনি মূলত আমাকে বললেন, “তুমি যদি ২০টি বল টিকে থেকে ব্যাট করতে পারো, তবে দলের স্কোর অন্যরকম হয়ে যাবে।” তিনি আমাকে অনেক কারিগরি বিষয়ও শিখিয়েছেন। এসবই আমাকে দারুণভাবে সাহায্য করেছে।’
ব্যাটিংয়ের ভুলগুলো শনাক্ত করতেও যুবরাজের পরামর্শ কাজে লেগেছে বলে জানান তিনি। সূর্যবংশী আরও বলেন, ‘তিনি (যুবরাজ) আমাকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়েছেন পয়েন্ট ধরে ধরে। পরে আমিও নিজের ব্যাটিংয়ের ভিডিও দেখে বুঝতে পেরেছি, একটা জায়গায় গিয়ে বারবার ভুল হচ্ছে আমার।’
The post যুবরাজের সঙ্গে আধাঘণ্টা; এরপর বৈভবের ৫৩ বলে ২০৪! first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





