কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ১৮ বছর আগে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ […] The post কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ১৮ বছর আগে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলের কর্মচারী ছিলেন জয়নাল আবেদীন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে হোটেলে আসেন আসামি শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। জয়নালের সঙ্গে কথা বলার একপর্যায়ে চা-পুরি খাওয়ানোর কথা বলে তাকে ডেকে নিয়ে যান তারা। এরপর আর বাড়ি ফেরেননি জয়নাল। পরদিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া মাটিকাটা হাওড়ের মাঝখানে পাওয়া যায় তার গলাকাটা মরদেহ।
এ ঘটনায় প্রথমে টাকা-পয়সার বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তোলেন নিহতের স্ত্রী। দু’জনকে গ্রেফতারও করে পুলিশ।
পরে মামলাটি সুষ্ঠু তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হলে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের ভিন্ন তথ্য। তদন্তে আগের গ্রেফতার ব্যক্তিদের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দিয়ে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহেরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
The post কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





