মিরপুরে অস্ত্র ও মাদকসহ ‘ফোরস্টার গ্রুপের’ ৬ সদস্য গ্রেফতার

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মাদকসহ সংঘবদ্ধ ‘ফোরস্টার গ্রুপের’ ৬ সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) । মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এসআরবি-৪ সদর দফতর থেকে এই তথ্য জানানো হয়েছে। এসআরবি জানায়, মিরপুরের ফোরস্টার গ্রুপের ৬ জনকে গ্রেফতার করেছে এসআরবি ৪। অভিযান চলাকালে গ্রেফতারদের কাছ থেকে একটি […] The post মিরপুরে অস্ত্র ও মাদকসহ ‘ফোরস্টার গ্রুপের’ ৬ সদস্য গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মিরপুরে অস্ত্র ও মাদকসহ ‘ফোরস্টার গ্রুপের’ ৬ সদস্য গ্রেফতার
২৪ নভেম্বর, ২০২৬ ১২:০০  

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মাদকসহ সংঘবদ্ধ ‘ফোরস্টার গ্রুপের’ ৬ সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এসআরবি-৪ সদর দফতর থেকে এই তথ্য জানানো হয়েছে।

এসআরবি জানায়, মিরপুরের ফোরস্টার গ্রুপের ৬ জনকে গ্রেফতার করেছে এসআরবি ৪। অভিযান চলাকালে গ্রেফতারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, বেশ কয়েক রাউন্ড গুলি, ধারালো দেশীয় অস্ত্র এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এই চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও এসআরবি থেকে জানানো হয়েছে।

 

 

The post মিরপুরে অস্ত্র ও মাদকসহ ‘ফোরস্টার গ্রুপের’ ৬ সদস্য গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.