খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম

খুলনা: রূপসায় মো. রবিউল ইসলাম নামে মুক্তিযোদ্ধা সৈনিক দলের এক নেতাকে তুলে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম জেলা মুক্তিযোদ্ধা সৈনিক দলের সাধারণ সম্পাদক। খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সরকার ওমর ফারুক […] The post খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম
২৪ নভেম্বর, ২০২৬ ০৩:০০  

খুলনা: রূপসায় মো. রবিউল ইসলাম নামে মুক্তিযোদ্ধা সৈনিক দলের এক নেতাকে তুলে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম জেলা মুক্তিযোদ্ধা সৈনিক দলের সাধারণ সম্পাদক।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, রাত সোয়া ৮টার দিকে রাজাপুর এলাকায় ভ্রাতৃমঞ্চের সামনে থেকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রবিউল ইসলামকে তুলে নিয়ে যায়। পরে পপুলার জুটমিলের সামনে নিয়ে ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

The post খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.