হাতিরঝিলে গুলি ও ছুরিকাঘাতে ২ যুবক আহত
ঢাকা: রাজধানীর হাতিরঝিল বাগিচারটেক এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে সানাউল্লাহ গনি ওরেফে বাবু (২৬) ও মো. শরিফুল (২৮) নামে ২ অটোরিকশাচালক আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। আহত দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত বাবু ও তার সঙ্গে থাকা স্বজনরা জানান, বাগিচারটেকের একটি গ্যারেজের অটোরিকশা […] The post হাতিরঝিলে গুলি ও ছুরিকাঘাতে ২ যুবক আহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রাজধানীর হাতিরঝিল বাগিচারটেক এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে সানাউল্লাহ গনি ওরেফে বাবু (২৬) ও মো. শরিফুল (২৮) নামে ২ অটোরিকশাচালক আহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। আহত দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত বাবু ও তার সঙ্গে থাকা স্বজনরা জানান, বাগিচারটেকের একটি গ্যারেজের অটোরিকশা চালায়। গ্যারেজের একটি গলির রাস্তা ধরে হেটে যাচ্ছিলেন তিনি। তখন স্থানীয় সুজন গ্রুপের হাসিব, নুরু, হাসানসহ ১০-১২ জন মিলে আগ্নেয়াস্ত্র ও চাপাতি দিয়ে তার ওপর আক্রমণ করে। এতে বাবুর বুকের বাম পাশে ও ডান পায়ে গুলিবিদ্ধ হয়। এছাড়া ডান হাতের তালু ও ডান পায়ের পাতায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
তিনি জানান, দীর্ঘদিন কাতারে ছিলেন তিনি। দেড় মাস আগেই দেশে আসেন। এরপর অটোরিকশা চালানো শুরু করেন। যারা তার ওপর আক্রমণ করেছে, তাদের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব ছিল না বলে দাবি করেন। হামলা করে তার কাছ থেকে ২৬ হাজার টাকা ও দুটি ফোন ছিনিয়ে নিয়েছে। একই ঘটনায় আহত শরিফুলের ডান পায়ের হাঁটুর নিচে কুপিয়ে জখম করেছে।
আহত বাবুর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। তার বাবার নাম আব্দুল বারেক। আর শরিফের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। তার বাবার নাম বেল্লাল হোসেন। দুজনই বাগিচারটেক কাদেরের রিক্সশাগ্যারেজে থাকে। এবং অটোরিকশা চালক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, হাতিরঝিল এলাকা থেকে দুজন আহত হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে বাবুর বুকের বাম পাশে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছে। এবং শরীফুলের হাঁটুতে আঘাত রয়েছে। ঢাকা মেডিকেলের জরুরী বিভগে তাদের চিকিৎসা চলছে।
হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, জানতে পেরেছি কয়েকজন দুর্বৃত্ত দুই যুবককে কুপিয়ে আহত করেছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গুলির ঘটনা এখনো জানতে পারিনি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
The post হাতিরঝিলে গুলি ও ছুরিকাঘাতে ২ যুবক আহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





