রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২১
ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার (২২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার […] The post রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রোববার (২২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আকতার হোসেন বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৪৪ জন, ওয়ারী বিভাগ ৭০ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ৩৩ জন, উত্তরা বিভাগ ৫৭ জন ও গোয়েন্দা বিভাগ ছয়জনকে গ্রেফতার করেছে।
তিনি জানান, অভিযানকালে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড তাজা কার্তুজ, তিনটি বিষ্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ৮৭২ পিস ইয়াবা, ১৩১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন, ৫৩ বোতল কফ সিরাপ (ফেন্সিডিল), একটি জিপ গাড়ি, ১২ হাজার ৩৯৫ টাকা, নয়টি মোবাইলফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
The post রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





