হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত ১

ঢাকা: রাজধানীর হাজারীবাগ বটতলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পারভীন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মেয়ে ফাতেমা আক্তার উর্মি (২১) ও খালাতো বোন ফরিদা বেগম (৫০) গুরুতর আহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হাজারীবাগ বটতলা মাজার এলাকায় ঘটনাটি ঘটে। এতে পারভীন বেগম ঘটনাস্থলে নিহত হয়। […] The post হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত ১
২২ নভেম্বর, ২০২৬ ২১:০০  

ঢাকা: রাজধানীর হাজারীবাগ বটতলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পারভীন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মেয়ে ফাতেমা আক্তার উর্মি (২১) ও খালাতো বোন ফরিদা বেগম (৫০) গুরুতর আহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হাজারীবাগ বটতলা মাজার এলাকায় ঘটনাটি ঘটে। এতে পারভীন বেগম ঘটনাস্থলে নিহত হয়। আহত ফরিদা বেগমকে (৫০) ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ও উর্মিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, হাজারীবাগের বটতলার একটি বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক নারী ঘটনাস্থলে নিহত হন। আহত হয়েছেন দু’জন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ফাতেমা আক্তার উর্মি জানান, হাজারীবাগ বটতলা ৬তলা বাসার দ্বিতীয় তলায় থাকেন তারা। ঘটনার সময় তিনি ঘুমিয়েছিলেন। তখন হঠাৎ বিস্ফোরণ ঘটে। বাইরে এসে দেখেন বাসার দেয়ালের একাংশসহ জানালার গ্লাস ভেঙে গেছে।

তিনি আরও জানান, ঘরের মধ্যে কেউ একজন ব্লেন্ডার মেশিন চালু করেছিল। এর পর পরই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কীসের থেকে বিস্ফোরণ ঘটেছে তা জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, হাজারীবাগে বিস্ফোরণে ফরিদা বেগম নামে এক নারী গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন। তাকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া আহত উর্মির কপালে আঘাত লেগেছে। ঢাকা মেডিকেলের জরুরি বিভগে তার চিকিৎসা চলছে।

The post হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.