রাজধানীর বাকল্যান্ড বাঁধ এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ২

ঢাকা: রাজধানীর সদরঘাটে ঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের বিরোধের জেরে বাকল্যান্ড বাঁধ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর একই স্থান থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে ১২টার দিকে কোতোয়ালি থানাধীন সদরঘাটের বাকল্যান্ড বাঁধ এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার ডাস্টবিনের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় সূত্রে […] The post রাজধানীর বাকল্যান্ড বাঁধ এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজধানীর বাকল্যান্ড বাঁধ এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ২
২২ নভেম্বর, ২০২৬ ১৮:০০  

ঢাকা: রাজধানীর সদরঘাটে ঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের বিরোধের জেরে বাকল্যান্ড বাঁধ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর একই স্থান থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে ১২টার দিকে কোতোয়ালি থানাধীন সদরঘাটের বাকল্যান্ড বাঁধ এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার ডাস্টবিনের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। এর জের ধরে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে ওই এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সংঘর্ষের বিস্তারিত এবং বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ডিএমপির কোতয়ালি জোনের এডিসি নাজিমুদ্দিন আল আজাদ বলেন, ‘ককটেল বিস্ফোরণের খবর শুনেছি। কীভাবে কী হলো এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ক্যামেরাগুলোর ফুটেজ বিশ্লেষণ করে খতিয়ে দেখা হচ্ছে।’

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কটি নিরাপত্তা বেষ্টনীর আওতায় নেয়। জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ঘটনাস্থলে পড়ে থাকা অবিস্ফোরিত ককটেলটি ঘিরে সতর্কতা অবলম্বন করা হয়।

ঘটনার পর সদরঘাট ও বাকল্যান্ড বাঁধ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজনের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধান, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পুলিশ।

 

The post রাজধানীর বাকল্যান্ড বাঁধ এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.