হামের উপসর্গে একদিনে ৯ মৃত্যু
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৩৮ শিশু। রোববার (২২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকায় চারজন, চট্টগ্রামে তিনজন, খুলনায় একজন ও সিলেটে একজনসহ ৯ শিশুর মৃত্যু […] The post হামের উপসর্গে একদিনে ৯ মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৩৮ শিশু।
রোববার (২২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকায় চারজন, চট্টগ্রামে তিনজন, খুলনায় একজন ও সিলেটে একজনসহ ৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ২৩৮ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৭৬ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৩৮ শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ১৩৬ শিশু। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩০ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২০ হাজার ৭০৫ রোগী।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামে মারা গেছে ১ হাজার ৩৫২ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।
The post হামের উপসর্গে একদিনে ৯ মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





