দেশের বাজারে স্লিম ৩আই সিরিজে ৫ আইডিয়াপ্যাড
লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩আই সিরিজের নতুন পাঁচটি মডেলের ল্যাপটপ দেশের বাজারে অবমুক্ত করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড। ল্যাপটপগুলো কোর আই থ্রি থেকে কোর আই সেভেন গ্রেডের।
আইডিয়াপ্যাড স্লিম ৩আইল্যাপটপগুলোর মডেলগুলোর মধ্যে রয়েছে ৫.৩ ইঞ্চির বড় পর্দার 83K100F6LK মডেলের কোর আই৫ ল্যাপটপ। এতে আছে ১৫জিবি র্যাম। ২৪ জিবি ডিডিআর ৫ র্যাম, ব্যাকলিট কীবোর্ড আর প্রাইভেসি শাটার ক্যামেরা সমৃদ্ধ আইডিয়াপ্যাড স্লিম ৩আই 83K40043LK ল্যাপটপ এবং 83K40042LK মডেলটি কোর আই৭ ২৪০এইচ প্রসেসর সমৃদ্ধ।
পণ্যসারিতে থাকা 83K00062LK মডেলৈর ১৪ ইঞ্চির হালকা ল্যাপটপটির ওজন ১ কেজি ৩৯ গ্রাম। রেপটর লেক রিফ্রেশ কোর আই৫ ২১০এইচ প্রসেসর 83K4003TLK মডেলের ল্যাপটপটিকে বাজেট ফ্রেন্ডলি বলে দাবি করেছে পরিবেশক প্রতিষ্ঠানটি।
তবে কোনো ল্যাপটপেরই দাম জানানো হয়নি এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে। কেবল বলা হয়েছে, নতুন ল্যাপটপগুলোর সব মডেলেই থাকছে মিলিটারি-গ্রেড টেস্টেড, টিইউভি লো ব্লু লাইট সার্টিফিকেশন, ডলবি অডিও, ওয়াই-ফাই ৬, এবং প্রি-ইনস্টলড উইন্ডোজ ১১ হোম। ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ লেনোভোর এই নতুন মডেলগুলো মিলবে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউজে।
০৬-জুলাই/ডিজিবিটেক/এনইউআর







