হাইটেক পার্কে বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের কর অবকাশ

ঢাকা: দেশের তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা (আইটি ও আইটিইএস) খাতের বিকাশ এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হাই-টেক পার্কে বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের কর অবকাশসহ বিভিন্ন প্রণোদনা দিচ্ছে সরকার। এসব সুবিধার মধ্যে রয়েছে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে মাত্র ১ শতাংশ শুল্ক এবং বিদ্যুৎ, পানি ও গ্যাসের মতো ইউটিলিটি সেবায় শতভাগ ভ্যাট অব্যাহতি। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের […] The post হাইটেক পার্কে বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের কর অবকাশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হাইটেক পার্কে বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের কর অবকাশ
১৭ নভেম্বর, ২০২৬ ০০:০০  

ঢাকা: দেশের তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা (আইটি ও আইটিইএস) খাতের বিকাশ এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হাই-টেক পার্কে বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের কর অবকাশসহ বিভিন্ন প্রণোদনা দিচ্ছে সরকার। এসব সুবিধার মধ্যে রয়েছে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে মাত্র ১ শতাংশ শুল্ক এবং বিদ্যুৎ, পানি ও গ্যাসের মতো ইউটিলিটি সেবায় শতভাগ ভ্যাট অব্যাহতি।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের এক প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এসব তথ্য জানান।

সংসদে দেওয়া উত্তরে মন্ত্রী দেশে প্রতিষ্ঠিত হাই-টেক পার্কগুলোর অবস্থান ও কার্যক্রমের চিত্র তুলে ধরেন। তিনি জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এ পর্যন্ত দেশের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে হাই-টেক পার্ক স্থাপন করেছে। এগুলো হলো গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্ক, রাজশাহী হাই-টেক পার্ক এবং সিলেটের কোম্পানীগঞ্জে অবস্থিত সিলেট হাই-টেক পার্ক।

বিনিয়োগকারীদের জন্য সরকারের দেওয়া আর্থিক ও নীতিগত সুবিধার বিবরণ দিয়ে ফকির মাহবুব আনাম বলেন, তথ্যপ্রযুক্তি শিল্পের প্রসার এবং উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার ব্যয় কমাতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে। এসব সুবিধার আওতায় বিনিয়োগকারীরা নির্ধারিত শর্তে ১০ বছরের কর অবকাশ পাচ্ছেন। পাশাপাশি কারখানা বা অফিস স্থাপনের জন্য প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি আমদানিতে মাত্র ১ শতাংশ কাস্টমস ডিউটি দিতে হচ্ছে। বিদ্যুৎ, পানি ও গ্যাসের মতো ইউটিলিটি সেবা ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে শতভাগ ভ্যাট অব্যাহতি।

বিনিয়োগকারীদের প্রশাসনিক জটিলতা কমিয়ে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার উদ্যোগের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, একই প্ল্যাটফর্ম থেকে প্রয়োজনীয় দাপ্তরিক অনুমোদন ও সেবা দেওয়ার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টাল চালু করা হয়েছে। এই ডিজিটাল পোর্টালের মাধ্যমে বর্তমানে ৯০টি অনলাইন সেবা দেওয়া হচ্ছে।

সরকারের এসব প্রণোদনা ও ডিজিটাল সেবা হাই-টেক পার্কগুলোতে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

The post হাইটেক পার্কে বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের কর অবকাশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.