চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর
চট্টগ্রাম: সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারের পর ২ বছর ধরে চট্টগ্রাম কারাগারেই ছিলেন তিনি। সোমবার (১৬ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় তাকে স্থানান্তর করা হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সুপার ইকবাল হোসেন বলেন, ‘আজ সোমবার ভোরে চিন্ময় কৃষ্ণ […] The post চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম: সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে।
গ্রেফতারের পর ২ বছর ধরে চট্টগ্রাম কারাগারেই ছিলেন তিনি। সোমবার (১৬ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় তাকে স্থানান্তর করা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সুপার ইকবাল হোসেন বলেন, ‘আজ সোমবার ভোরে চিন্ময় কৃষ্ণ দাসকে কেরানীগঞ্জে নেওয়া হয়েছে। এটা রুটিন ওয়ার্ক। মাঝে মাঝে বন্দিদের বিভিন্ন কারাগারে পাঠানো হয়।’
রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী আলিফ হত্যাসহ একাধিক মামলার আসামি চিন্ময়। এসব মামলার কার্যক্রম চলছে চট্টগ্রাম আদালতে। যদিও তাকে ভার্চুয়ালি শুনানিতে হাজির করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সনাতনীদের বিভিন্ন দাবি নিয়ে হঠাৎ জেলায়-জেলায় সমাবেশ শুরু করে আলোচনায় আসেন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।
একপর্যায়ে তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার হন চিন্ময়। পরদিন তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ আসে। এ সময় তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে আদালত-সংলগ্ন পাথরঘাটা বাণ্ডেল রোডে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নামে হত্যা মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তার আবেদনে মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত।
চিন্ময়ের বিরুদ্ধে এখন আটটি মামলা রয়েছে। এরমধ্যে আইনজীবী আলিফ হত্যা মামলা চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যালে বিচারাধীন। চিন্ময় হাই কোর্ট থেকে চার মামলায় জামিন পেলেও অন্য মামলাগুলোতে গ্রেফতার থাকায় তাকে কারাগারেই থাকতে হচ্ছে।
The post চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





