গ্রাহকের দাবি পরিশোধে বাধ্য করা হচ্ছে বিমা কোম্পানিগুলোকে
ঢাকা: বিমা গ্রাহকদের আটকে থাকা দাবি পরিশোধে কোম্পানিগুলোকে নিজেদের জমি বিক্রি করতে বাধ্য করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেছেন, যেসব বিমা কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের পাওনা পরিশোধ করতে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে আরও কঠোর ও কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জাতীয় সংসদে নতুন আইন প্রণয়ন করে এসব […] The post গ্রাহকের দাবি পরিশোধে বাধ্য করা হচ্ছে বিমা কোম্পানিগুলোকে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: বিমা গ্রাহকদের আটকে থাকা দাবি পরিশোধে কোম্পানিগুলোকে নিজেদের জমি বিক্রি করতে বাধ্য করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেছেন, যেসব বিমা কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের পাওনা পরিশোধ করতে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে আরও কঠোর ও কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জাতীয় সংসদে নতুন আইন প্রণয়ন করে এসব অনিয়মকারী কোম্পানির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের বৈঠকে একটি সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে চলমান বিশৃঙ্খলার কথা উল্লেখ করে তিনি বলেন, বিমা খাতে যা ঘটছে তা সামগ্রিক আর্থিক খাতেরই একটি প্রতিফলন। এই খাতকে শৃঙ্খলায় ফেরাতে বর্তমান সরকার অত্যন্ত কঠোর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে।
অর্থমন্ত্রী আরও জানান, বিমা কোম্পানিগুলোকে তাদের স্থাবর সম্পত্তি বা জমি বিক্রি করে হলেও অবিলম্বে বিমাকারীদের পাওনা মিটিয়ে দেওয়ার নির্দেশ ও বাধ্যবাধকতার মধ্যে রাখা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্দেশ পালনে ব্যর্থ হলে আইনগতভাবে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ভবিষ্যতে প্রয়োজনে সংসদে আইন পাস করার মাধ্যমে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে তিনি জানান।
The post গ্রাহকের দাবি পরিশোধে বাধ্য করা হচ্ছে বিমা কোম্পানিগুলোকে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





