দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ছোটপর্দায় ফিরছে ‘মীরাক্কেল’

আবার ফিরছে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কমেডি রিয়্যালিটি শো ‘মীরাক্কেল’! সম্প্রতি জি বাংলার সোশ্যাল মিডিয়া পেজে অনুষ্ঠান ফেরার ইঙ্গিত দিয়ে একটি পোস্ট করা হয়েছে। প্রায় বছর পাঁচেক পরে ছোটপর্দায় ফিরছে একসময়ের জনপ্রিয় এই হাসির রিয়্যালিটি শো। জানা গেছে নতুন বিন্যাসে সাজানো হচ্ছে এই শোয়ের সিজন ১১। একসময় ‘মীরাক্কেল’ মানেই ছিল হাসির বন্যা। মীর আফসার আলির […] The post দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ছোটপর্দায় ফিরছে ‘মীরাক্কেল’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ছোটপর্দায় ফিরছে ‘মীরাক্কেল’
১১ নভেম্বর, ২০২৬ ২২:০০  

আবার ফিরছে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কমেডি রিয়্যালিটি শো ‘মীরাক্কেল’! সম্প্রতি জি বাংলার সোশ্যাল মিডিয়া পেজে অনুষ্ঠান ফেরার ইঙ্গিত দিয়ে একটি পোস্ট করা হয়েছে। প্রায় বছর পাঁচেক পরে ছোটপর্দায় ফিরছে একসময়ের জনপ্রিয় এই হাসির রিয়্যালিটি শো। জানা গেছে নতুন বিন্যাসে সাজানো হচ্ছে এই শোয়ের সিজন ১১।

একসময় ‘মীরাক্কেল’ মানেই ছিল হাসির বন্যা। মীর আফসার আলির সঞ্চালনা, প্রতিযোগীদের মজার মজার কৌতুক, বিচারকদের সঙ্গে তাদের খুনসুটি— সব মিলিয়ে দর্শকদের কাছে এই অনুষ্ঠান ছিল অত্যন্ত প্রিয়। বাংলার পাশাপাশি বাংলাদেশ থেকেও বহু প্রতিভাবান প্রতিযোগী এই মঞ্চে অংশ নিয়েছিলেন। অনেক নতুন কমেডিয়ানকে পরিচিতি দিয়েছিল এই অনুষ্ঠান। তাই এ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দর্শকমহলে।

তবে এবার পুরনো ফরম্যাটে নয়, একেবারে নতুন আঙ্গিকে সাজানো হবে শো। সম্প্রতি জি বাংলার সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা। তাই ফের ‘মীরাক্কেল’ ফেরার খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দর্শকরা। তবে এবারের চমক নতুন ফরম্যাট। কীভাবে সাজানো হবে অনুষ্ঠান? কারা থাকবেন সঞ্চালনার দায়িত্বে? বিচারকের আসনে কাদের দেখা যাবে? পুরনো প্রতিযোগীদের কি আবারও মঞ্চে ফেরানো হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর এখনও অধরা।

জি বাংলার এই পোস্ট সামনে আসতেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। বিশেষ করে মীরাক্কেলের পুরনো অনুরাগীরা অপেক্ষা করছেন নতুন ঘোষণার জন্য। কারণ এই অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক প্রজন্মের স্মৃতি। এখন দেখার, নতুন ফরম্যাটে মীরাক্কেল কতটা নতুন চমক নিয়ে আসে। পুরনো হাসির জাদু কি আবারও ফিরবে বাংলা টেলিভিশনে? সেই অপেক্ষাতেই দর্শকরা।

The post দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ছোটপর্দায় ফিরছে ‘মীরাক্কেল’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.