ফ্রান্সে বাড়ছে ন্যূনতম মজুরি
ফ্রান্সে ন্যূনতম মজুরি ১ দশমিক ৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে নতুন বেতন কার্যকর হবে। এতে সপ্তাহে ৩৫ ঘণ্টা কর্মরত একজন পূর্ণকালীন কর্মীর মাসিক নেট বেতন বেড়ে প্রায় ১ হাজার ৫০২ ইউরো হবে। সোমবার (৯ নভেম্বর) প্যারিসে সরকার, শ্রমিক সংগঠন ও নিয়োগকর্তাদের প্রতিনিধিদের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো […] The post ফ্রান্সে বাড়ছে ন্যূনতম মজুরি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ফ্রান্সে ন্যূনতম মজুরি ১ দশমিক ৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে নতুন বেতন কার্যকর হবে। এতে সপ্তাহে ৩৫ ঘণ্টা কর্মরত একজন পূর্ণকালীন কর্মীর মাসিক নেট বেতন বেড়ে প্রায় ১ হাজার ৫০২ ইউরো হবে।
সোমবার (৯ নভেম্বর) প্যারিসে সরকার, শ্রমিক সংগঠন ও নিয়োগকর্তাদের প্রতিনিধিদের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ন্যূনতম মজুরিতে কর্মরত ব্যক্তিরা মাসে প্রায় ২৪ ইউরো অতিরিক্ত পাবেন। জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির চাপের মধ্যে এই বেতন বৃদ্ধি কর্মীদের কিছুটা স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে।
তবে শ্রমিক সংগঠনগুলোর মতে, ফ্রান্সে বাড়তে থাকা বাসাভাড়া, খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় ব্যয়ের তুলনায় এই বেতন বৃদ্ধি যথেষ্ট নয়। তাঁদের দাবি, কর্মীদের প্রকৃত ক্রয়ক্ষমতা বাড়াতে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সরকারের এই সিদ্ধান্তে ফ্রান্সে ন্যূনতম মজুরিতে কর্মরত লাখ লাখ মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
The post ফ্রান্সে বাড়ছে ন্যূনতম মজুরি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





