শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার

ঢাকা: রাজধানীর উত্তর শাহজাহানপুর এলাকার বিএনপি পার্টি অফিসের পাশে ঝিলপাড়সংলগ্ন স্থান থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে এসআরবি-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার)মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানান। তিনি বলেন, ‘মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে উত্তর শাহজাহানপুরস্থ বিএনপি পার্টি অফিসের পাশে ঝিলপাড় […] The post শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার
১০ নভেম্বর, ২০২৬ ২১:০০  

ঢাকা: রাজধানীর উত্তর শাহজাহানপুর এলাকার বিএনপি পার্টি অফিসের পাশে ঝিলপাড়সংলগ্ন স্থান থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে এসআরবি-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার)মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে উত্তর শাহজাহানপুরস্থ বিএনপি পার্টি অফিসের পাশে ঝিলপাড় এলাকায় একজন পথচারী পরিত্যক্ত একটি বস্তার মধ্যে বোমা সদৃশ বস্তু দেখতে পান। তাৎক্ষণিক বিষয়টি এসআরবি-৩ কে অবহিত করলে বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়। এর পর এসআরবি’র বোম্ব ডিসপোজাল ইউনিটের তত্ত্বাবধানে অত্যন্ত সতর্কতার সাথে ককটেলগুলো নিরাপদে ধ্বংস করা হয়।’

অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, ‘ওই ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই ককটেলগুলো সেখানে মজুদ বা রাখা হয়েছিল, তা উদঘাটনে এসআরবি-৩ এর গোয়েন্দা শাখা ও তদন্ত দল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

যেকোনো ধরনের নাশকতা এড়াতে আশেপাশে কোনো পরিত্যক্ত বা সন্দেহজনক বস্তু (যেমন- ব্যাগ, বস্তা, কার্টন বা টিন) দেখতে পেলে সেটিতে হাত না দিয়ে অবিলম্বে এসআরবি-কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

The post শাহজাহানপুরে বিএনপির পার্টি অফিসের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.