হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৪৪
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪৪৪ শিশু। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ […] The post হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৪৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪৪৪ শিশু।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৪৪৪ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৮৭ শিশু এবং সন্দেহজনক হামে ১৩৫৭ শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৫৫৬ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ৬১০ শিশু। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৪০ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ৬ হাজার ৭৯৯ রোগী।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে ১ হাজার ২৮৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ১৮৪ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।
The post হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৪৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





