‘আমাদের কেউ আলাদা করতে পারবে না’, গোবিন্দকে নিয়ে আবারও ঘর বাঁধার স্বপ্ন সুনিতার

কখনও বিবাহবিচ্ছেদের জল্পনা, কখনও বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ। কখনও আবার মুখে একসঙ্গে থাকার কথা। সব মিলিয়ে বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। তবে এত বিতর্ক, অভিমান এবং মানসিক টানাপড়েনের পরেও স্বামী গোবিন্দর সঙ্গে সম্পর্কে ইতি টানতে চান না স্ত্রী সুনীতা আহুজা। ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দ ও […] The post ‘আমাদের কেউ আলাদা করতে পারবে না’, গোবিন্দকে নিয়ে আবারও ঘর বাঁধার স্বপ্ন সুনিতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

‘আমাদের কেউ আলাদা করতে পারবে না’, গোবিন্দকে নিয়ে আবারও ঘর বাঁধার স্বপ্ন সুনিতার
১০ নভেম্বর, ২০২৬ ১৮:০০  

কখনও বিবাহবিচ্ছেদের জল্পনা, কখনও বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ। কখনও আবার মুখে একসঙ্গে থাকার কথা। সব মিলিয়ে বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। তবে এত বিতর্ক, অভিমান এবং মানসিক টানাপড়েনের পরেও স্বামী গোবিন্দর সঙ্গে সম্পর্কে ইতি টানতে চান না স্ত্রী সুনীতা আহুজা।

১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দ ও সুনীতা। কেরিয়ারের একেবারে প্রথম দিকে সুনিতাকে বিয়ে করেছিলেন গোবিন্দ। যদিও সেই বিয়ে তিনি প্রথম থেকেই লুকিয়ে রেখেছিলেন সকলের থেকে। পরে অবশ্য জানাজানি হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে এত বছর পর গোবিন্দর সেই ব্যক্তিগত জীবন আবার উঠে এসেছে খবরের শিরোনামে।

কিছুদিন আগে সুনিতা দাবি করেন, গোবিন্দ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এরপরেই এই সম্পর্কে নাম জড়িয়ে পড়ে কোমল রানী স্বর্ণকার নামের এক অভিনেত্রীর। প্রথমে স্বামীকে ডিভোর্স দেওয়ার কথা বললেও পরে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন সুনিতা। তবে এবার এতদিন পর গোবিন্দকে নিয়ে পজিটিভ কথা বলতে দেখা গেল সুনিতাকে।

ভারতীয় সংবাদমাধয়ম পিংকভিলার সঙ্গে এক কথোপকথনে সুনিতা বলেন, ‘আগে গোবিন্দ আমায় অনেক সোনা কিনে দিত। আমাকে অনেক উপহার দিত। ওর কাছ থেকে টাকা নিয়েই আমরা দিওয়ালির কেনাকাটা করতাম। কখনো কখনো ও আমাকে আর টিনাকে গয়না কিনতেও নিয়ে যেত। আশা করি সেই দিন খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে। আমরা আবার একসঙ্গে গয়না কিনতে যাব।’

তিনি জানান, ‘গোবিন্দ তাকে ঘরের লক্ষ্মী বলে ডাকতেন। গোবিন্দ ছিলেন তার ছোটবেলার ভালোবাসা। এতদিন তিনি যা বলেছেন সবটাই আত্মপক্ষ সমর্থন করে বলেছেন। যেখানে মার্জিত হওয়ার কোন প্রয়োজন তিনি বোধ করেননি। তবে তিনি আবার নিজের স্বামীর সঙ্গে সুখে সংসার করার স্বপ্ন দেখেন।’

সুনিতা আরও বলেন, ‘অবশ্যই আবার আমরা একসাথে থাকব। আমরা ৪০ বছর ধরে একসঙ্গে রয়েছি। কেন এই সম্পর্ক ভেঙে যাবে? আমি এখন কাজ করছি। আমার পুরো মনোযোগ কাজের উপর। কিন্তু এই জীবনে ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি। ঈশ্বর ছাড়া আমি আর কারো কাছে কিছু চাই না। যেটা আমার সঙ্গে হবে সেটা নিশ্চয়ই ঈশ্বর ঠিক বুঝবেন বলেই হবে।’

এদিকে, সাজিদ খানের আসন্ন ছবিতে নিজের ছেলে যশবর্ধন আহুজার মায়ের ভূমিকায় অভিনয় করে বলিউডে অভিষেক করতে চলেছেন সুনিতা। একতা কাপুর প্রযোজিত এই ছবিতে প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন নিতাংশী গোয়েল এবং এটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

The post ‘আমাদের কেউ আলাদা করতে পারবে না’, গোবিন্দকে নিয়ে আবারও ঘর বাঁধার স্বপ্ন সুনিতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.