২ বছরের ওয়ারেন্টিতে বাংলাদেশে শাওমির
রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন
- ১ বছরের স্ক্রিন প্রোটেকশনসহ রেডমি নোট ১৭ সিরিজ চালু করেছে
- নতুন লাইনাপে নোট ১৭ প্রাক্স মেগা ১০,০০০ এমএএইচ ব্যাটারিসহ তিনটি ভিন্ন মডেল
- ইএমআই সুবিধা, ক্যাশব্যাক ও আকর্ষণীয় উপহারসহ নোট ক্লাবের বিশেষ কার্ড সুবিধা দিচ্ছে শাওমি
শাওমি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে উন্মোচন করেছে তাদের বহুল প্রতীক্ষিত ‘রেডমি নোট ১৭’ সিরিজ। দীর্ঘমেয়াদী স্থায়িত্ব ও উন্নত অভিজ্ঞতা দিতে প্রথমবারের মতো এই সিরিজে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রটেকশন সুবিধা দেওয়া হচ্ছে। নতুন এই লাইনাপে রয়েছে তিনটি স্মার্টফোন—রেডমি নোট ১৭ প্রোক্স মেগ ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি এবং রেডমি নোট ১৭ ৪জি।
৯ সেপ্টেম্বর, বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে খেবে জানাযায়, সিরিজের শীর্ষ মডেল রেডমি নোট ১৭ প্রোক্স মেগ ৫জি-তে রয়েছে ১০,০০০ এমএএইচ সিলিকন-কার্বন বিশাল ব্যাটারি, ১০০ ওয়াট হাইপারচার্জ এবং ২৭ ওয়াট রিভার্স চার্জিং প্রযুক্তি। ফোনটিতে স্ন্যাপড্রাগন ৬ জেন ৫ প্রসেসর, ১.৫কে ক্রিস্টালরেস অ্যামোলেড ডিসপ্লে এবং আইপি৬৬ থেকে আইপি৬৯কে লেভেলের পানি ও ধুলো প্রতিরোধী সুরক্ষা রয়েছে। অন্যদিকে প্রো ৫জি মডেলে ৮,৩৪০ এমএএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াট চার্জিং এবং স্ট্যান্ডার্ড মডেলে ৭,৭০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং যুক্ত করা হয়েছে।
ক্রেতাদের জন্য শাওমি বিশেষ ক্যাশব্যাক, ৩৬টি ব্যাংকের কাডে ০% সুদে ১২ মাসের ইএমআই এবং ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা ঘোষণা করেছে। এছাড়া নগদ ক্রয়ে বাটা গিফট ভাউচার, রেডমি বাডস, হেডফোন ও স্পেশাল ট্রাভেল ব্যাগ বার্ডল উপহার দেওয়া হচ্ছে। সব গ্রাহকই পাচ্ছেন বিশেষ 'নোট ক্লাব প্রিভিলেজ কার্ড', যা দিয়ে শাওমি টিভি ও ওয়াশার ড্রায়ারে ২০% ছাড় পাওয়া যাবে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, শাওমি ফ্যানদের আস্থা বজায় রাখতে ও দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্য সেবা নিশ্চিতেই ১০,০০০ এমএএইচ ব্যাটারি এবং ২ বছরের ওয়ারেন্টির এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রেডমি নোট ১৭ সিরিজের মূল্য শুরু হচ্ছে ৩২,৯৯৯ টাকা থেকে।
//ডিবিটেক/ এভিএমআর/এসএমই/ এফওএইএইচ//





