ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রীর সঙ্গে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত কমনওয়েলথ প্রধানদের সরকারপ্রধানদের বৈঠকের পার্শ্ববৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির ব্রুনাই দারুসসালামের দ্বিতীয় অর্থমন্ত্রী দাতো সেরি সেতিয়া ড. আওয়াং হাজি মোহাম্মদ আমিন লিউ বিন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বুধবার (৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানান হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয় মন্ত্রী […] The post ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রীর সঙ্গে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত কমনওয়েলথ প্রধানদের সরকারপ্রধানদের বৈঠকের পার্শ্ববৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির ব্রুনাই দারুসসালামের দ্বিতীয় অর্থমন্ত্রী দাতো সেরি সেতিয়া ড. আওয়াং হাজি মোহাম্মদ আমিন লিউ বিন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বুধবার (৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানান হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয় মন্ত্রী বাংলাদেশ ও ব্রুনাইয়ের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমবর্ধমান গতিধারায় সন্তোষ প্রকাশ করেছেন।
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির ব্রুনাই দারুসসালামের সঙ্গে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের গভীর আগ্রহের কথা তুলে ধরেন এবং সরকার-থেকে-সরকার (G2G) ও সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (PPP) আওতায় জ্বালানি অনুসন্ধান খাতে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান। এছাড়া তিনি ব্রুনাইকে বাংলাদেশের ইসলামি ব্যাংকিং খাতে বিনিয়োগের জন্যও উৎসাহিত করেন।
হুমায়ুন কবির ব্রুনাইয়ের শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে আরও দক্ষ, আধা-দক্ষ ও পেশাজীবী কর্মী পাঠানোর বিষয়ে বাংলাদেশের প্রস্তুতির কথা জানিয়েছেন। ব্রুনাইয়ের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করে ব্রুনাইয়ের মন্ত্রী বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ব্রুনাইয়ের সুলতানের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ পৌঁছে দেন।
The post ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রীর সঙ্গে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





