যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: জর্জিয়া এবং ফ্লোরিডায় ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর

ডেমোক্র্যাট কেইশা ল্যান্স বটমস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হতে যাচ্ছেন। অন্যদিকে, ফ্লোরিডায় রিপাবলিকান প্রতিনিধি বায়রন ডোনাল্ডস রাজ্যের পরবর্তী গভর্নর হবেন এবং অঙ্গরাজ্যটির প্রথম কৃষ্ণাঙ্গ নেতা হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া এবং ফেলারিডায় এই প্রথম দুইজন কৃষ্ণাঙ্গ গভর্নর পদে জয়লাভ করলেন। বুধবার (৪ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে […] The post যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: জর্জিয়া এবং ফ্লোরিডায় ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: জর্জিয়া এবং ফ্লোরিডায় ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর
৪ নভেম্বর, ২০২৬ ১০:০০  

ডেমোক্র্যাট কেইশা ল্যান্স বটমস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হতে যাচ্ছেন। অন্যদিকে, ফ্লোরিডায় রিপাবলিকান প্রতিনিধি বায়রন ডোনাল্ডস রাজ্যের পরবর্তী গভর্নর হবেন এবং অঙ্গরাজ্যটির প্রথম কৃষ্ণাঙ্গ নেতা হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া এবং ফেলারিডায় এই প্রথম দুইজন কৃষ্ণাঙ্গ গভর্নর পদে জয়লাভ করলেন।

বুধবার (৪ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান রিক জ্যাকসনে হারিয়ে জয়লাভ করেছেনকেইশা ল্যান্স বটমস। এ জয়ের মানে হলো, ডেমোক্র্যাটরা গভর্নরের কার্যালয়ের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিতে যাচ্ছে।

বটমস এর আগে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আটলান্টার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে বাইডেন প্রশাসনে কাজ করেছেন।

অন্যদিকে, রিপাবলিকান মার্কিন প্রতিনিধি বায়রন ডোনাল্ডস ফ্লোরিডার পরবর্তী গভর্নর হতে চলেছেন।

রিপাবলিকান প্রার্থী বায়রন ডোনাল্ডস। ছবি: সংগৃহীত

অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, এই নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা গেছে অধিকাংশ ভোট গণনা শেষে ডোনাল্ডস ডেমোক্র্যাট ডেভিড জলি থেকে প্রায় ১.৫ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন।

ডোনাল্ডস জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি ফোন পেয়েছেন এবং তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী ডেভিড জলিও তাকে ফোন করেছেন।

ডোনাল্ডস সমর্থনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘মি. প্রেসিডেন্ট, ফ্লোরিডার পক্ষ থেকে আপনাকে জানাতে চাই যে, আমরা এখনও ‘রেড’ (রিপাবলিকান সমর্থিত) অবস্থানেই রয়েছি।’

পাশাপাশি, তিনি একটি ‘কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন’ উপহার দেওয়ার জন্য জলিকে অভিনন্দন জানান।

তিনি ফ্লোরিডার সকল বাসিন্দার উদ্দেশ্যেও একটি বার্তা দিয়েছেন।

ডোনাল্ডস বলেন, ‘ফ্লোরিডা, আজ রাতে আমি এই মহান অঙ্গরাজ্যের সকল মানুষকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমাকে ভোট দিয়ে থাকুন বা না থাকুন, আমি আপনাদের কথা দিচ্ছি যে-আমি আপনাদের সবার গভর্নর হিসেবেই কাজ করব।’

 

The post যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: জর্জিয়া এবং ফ্লোরিডায় ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.