খুলনায় মুড়ির প্যাকেটে রাখা বোমা বিস্ফোরণে জামায়াত নেতা আহত
খুলনা: খুলনার দিঘলিয়ায় ঘরের মধ্যে বিস্ফোরণে জামায়াত নেতা এম. এম. মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিমপাশে ওই জামায়াত নেতার বাড়িতে এ ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরিত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায, ভোরের দিকে সেনহাটি ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের […] The post খুলনায় মুড়ির প্যাকেটে রাখা বোমা বিস্ফোরণে জামায়াত নেতা আহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

খুলনা: খুলনার দিঘলিয়ায় ঘরের মধ্যে বিস্ফোরণে জামায়াত নেতা এম. এম. মনিরুল ইসলাম (৬৩) আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিমপাশে ওই জামায়াত নেতার বাড়িতে এ ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরিত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায, ভোরের দিকে সেনহাটি ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মনিরুল ইসলাম ফজরের নামাযের পর মসজিদ থেকে বাড়ি ফিরে দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান। কেউ ভুল করে বাইরে রেখেছে ভেবে প্যাকেটটি ঘরের ভেতরে নিয়ে রাখেন তিনি। মুড়ির প্যাকেটটি ঘরের ভেতর মেঝেতে রাখার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং আসবাবপত্রে আগুন ধরে যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং জামায়াত নেতাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অরুপ কুমার চৌধুরী বলেন, ‘ঘটনাটি রহস্যজনক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’
The post খুলনায় মুড়ির প্যাকেটে রাখা বোমা বিস্ফোরণে জামায়াত নেতা আহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





