যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যবসায়িক কাজে ব্যবহৃত একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, রোববার (১ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি। স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ক্রেস্টহেভেন এলাকার কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এলাকাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে […] The post যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯
২ নভেম্বর, ২০২৬ ১২:০০  

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যবসায়িক কাজে ব্যবহৃত একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, রোববার (১ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি।

স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ক্রেস্টহেভেন এলাকার কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এলাকাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে প্রায় ৯ মাইল দূরে। মার-আ-লাগো ফ্লোরিডার পাম বিচ কাউন্টির অভিজাত এলাকায় অবস্থিত।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায় আবাসিক এলাকার একটি সড়কে বড় গর্ত হয়ে গেছে। সেখানে আগুনের চিহ্নও ছিল। উড়োজাহাজটির ভাঙা অংশ, কংক্রিটের টুকরা ও অন্যান্য ধ্বংসাবশেষ সড়কজুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, উড়োজাহাজটি ছিল লিয়ারজেট ৬০ মডেলের। এটি টেক্সাসের অস্টিন থেকে যাত্রা শুরু করেছিল এবং এর গন্তব্য ছিল বাহামা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের প্রতিবেদন ও উড়োজাহাজটির গতিপথ বিশ্লেষণ করে জানা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজটি প্রতি সেকেন্ডে কয়েকশ ফুট নিচে নামছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি তবে ভিডিওটিতে গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় দুর্ঘটনার মুহূর্ত ধারণ হয়েছে বলে মনে হচ্ছে। এতে দেখা যায়, আবাসিক এলাকার একটি সড়ক দিয়ে গাড়ি চলছিল। হঠাৎ একটি উড়োজাহাজ প্রায় খাড়াভাবে নিচে নেমে মাটিতে আছড়ে পড়ে। এরপরই বড় আগুনের গোলা তৈরি হয়।

দুর্ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ‘ভিডিওটি দেখলে গা শিউরে ওঠে। মনে হয়, যেন একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে। এরপর বিশাল বিস্ফোরণ ঘটে, চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।’

উড়োজাহাজটিতে কারা ছিলেন, তা এখনো জানা যায়নি। ডিস্যান্টিস বলেন, ‘এ পর্যন্ত মাটিতে থাকা কারও নিহত বা আহত হওয়ার খবর আমরা পাইনি।’

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি দুর্ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, দুর্ঘটনার তদন্তে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডকে (এনটিএসবি) সহায়তা করতে এফএএ ঘটনাস্থলে একটি দল পাঠাচ্ছে।

ডাফি আরও বলেন, ‘যাদের আমরা হারিয়েছি, তাদের পরিবারের সদস্য ও স্বজনদের জন্য সবাই প্রার্থনা করুন।’

পাম বিচ কাউন্টির অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগ ঘটনাটিকে ‘বিপুলসংখ্যক হতাহত হওয়ার ঘটনা’ হিসেবে ঘোষণা করেছে।

পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মিলিটারি ট্রেইল নামের ছয় লেনের একটি সড়কে দুর্ঘটনাটি ঘটে। সড়কটির দুই পাশে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও খাবারের দোকান রয়েছে।

সংবাদ সম্মেলনে গভর্নর ডিস্যান্টিস ও স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থলের কাছের একটি ট্রেলার পার্ক এলাকার প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে। তারা আরও জানান, উড়োজাহাজটি আছড়ে পড়ার কারণে এলাকার অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে পানির সরবরাহের পাইপলাইনও রয়েছে। সড়কটি মেরামত করে আবার চালু করতে অন্তত ৩০ দিন লাগতে পারে।

দুর্ঘটনার সময় ওই এলাকায় ঝড় হচ্ছিল বলে খবর পাওয়া গেছে। সংবাদ সম্মেলনের সময়ও সেখানে ভারী বৃষ্টি হচ্ছিল।

গতকাল সকালে ট্রাম্প মার-আ-লাগোতে ছিলেন। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে কাছের একটি বিমানবন্দর থেকে এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজে করে তিনি সেখান থেকে রওনা হন।

The post যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.