ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত
ঢাকা: সারাদেশের ফাজিল ও কামিল মাদরাসার বিদ্যমান গভর্নিং বডি বাতিল করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (২ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট পিটিশনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন। এর […] The post ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: সারাদেশের ফাজিল ও কামিল মাদরাসার বিদ্যমান গভর্নিং বডি বাতিল করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার (২ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট পিটিশনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভেজ হোসেন।
এর আগে, গত ১৯ অক্টোবর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) কর্তৃপক্ষ এক অফিস আদেশের মাধ্যমে সারা দেশের ফাজিল ও কামিল মাদরাসার গভর্নিং বডির কমিটি বাতিল করার ঘোষণা দিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
একই আদেশে গভর্নিং বডি বাতিলের পর অ্যাডহক কমিটি গঠনের রূপরেখাও দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয় সংবিধি অনুযায়ী, জেলা সদরের মাদরাসাগুলোতে জেলা প্রশাসক এবং জেলা সদরের বাইরের মাদরাসাগুলোতে অতিরিক্ত জেলা প্রশাসককে সভাপতি করার নির্দেশনা দেওয়া হয়।
পাশাপাশি, বিদ্যোৎসাহী সদস্য হিসেবে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের অন্তর্ভুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে নতুন অ্যাডহক কমিটির প্রস্তাব পাঠানোর অনুরোধ জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাইকোর্টের আজকের এই আদেশের ফলে বিশ্ববিদ্যালয়ের সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত হয়ে গেল।
The post ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





