বনানীতে গ্যাসের চুলার আগুনে দগ্ধ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
ঢাকা: রাজধানীর বনানীতে গ্যাসের চুলা জ্বালানোর সময় দগ্ধ ফিলিপাইনের এক নারী চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের মারা গেছেন। তার নাম মিস কেইস্টিন ভার বুনাগ (৩২)। রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যু হয়েছে তার। ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, গত ২৮ […] The post বনানীতে গ্যাসের চুলার আগুনে দগ্ধ ফিলিপাইন নাগরিকের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রাজধানীর বনানীতে গ্যাসের চুলা জ্বালানোর সময় দগ্ধ ফিলিপাইনের এক নারী চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের মারা গেছেন। তার নাম মিস কেইস্টিন ভার বুনাগ (৩২)।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যু হয়েছে তার।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, গত ২৮ অক্টোবর কন্টিনেন্টাল হাসপাতাল থেকে রেফার হয়ে এই হাসপাতালে আসেন ওই ফিলিপাইন নাগরিক। তখন জানা যায়, ওউদিন সকাল আনুমানিক ৭টার দিকে বনানী এলাকায় বাসায় গ্যাসের চুলা জ্বালানোর সময় তিনি অগ্নিদগ্ধ হন। তার শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে যায়। পাশাপাশি তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও জানান, ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে গত রাতে তিনি মারা গেছেন।
The post বনানীতে গ্যাসের চুলার আগুনে দগ্ধ ফিলিপাইন নাগরিকের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





