সিরাজগঞ্জে বাস-অটোভ্যানের সংঘর্ষ, চালকসহ নিহত ২

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোভ্যানের আরও দুই যাত্রী। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোভ্যানচালক হুমায়ুন কবির পিতা আবুল হোসেন এবং যাত্রী সুজন সরদার পিতা মিন্টু সরদার। তারা দুজনই উপজেলার দুর্গানগর ইউনিয়নের বাসিন্দা। হুমায়ুনের […] The post সিরাজগঞ্জে বাস-অটোভ্যানের সংঘর্ষ, চালকসহ নিহত ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিরাজগঞ্জে বাস-অটোভ্যানের সংঘর্ষ, চালকসহ নিহত ২
২ নভেম্বর, ২০২৬ ০১:০০  

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোভ্যানের আরও দুই যাত্রী।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোভ্যানচালক হুমায়ুন কবির পিতা আবুল হোসেন এবং যাত্রী সুজন সরদার পিতা মিন্টু সরদার। তারা দুজনই উপজেলার দুর্গানগর ইউনিয়নের বাসিন্দা। হুমায়ুনের বাড়ি বালসাবাড়ি গ্রামে এবং সুজনের বাড়ি হেমন্তবাড়ি গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় অটোভ্যানটি বালসাবাড়ি-কাঁঠালতলা সড়ক দিয়ে যাওয়ার সময় পাবনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক হুমায়ুনের মৃত্যু হয়। গুরুতর আহত সুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। আহত অপর দুই যাত্রী উল্লাপাড়া ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

The post সিরাজগঞ্জে বাস-অটোভ্যানের সংঘর্ষ, চালকসহ নিহত ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.