রাজধানীতে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্তর ও সোহরাওয়ার্দী উদ্যানের পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক স্থান থেকে ৩টি মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজীব জানান, ঢাকা মেডিকেলের জরুরি […] The post রাজধানীতে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্তর ও সোহরাওয়ার্দী উদ্যানের পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক স্থান থেকে ৩টি মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজীব জানান, ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশের রাস্তায় মৃত অবস্থায় পাওয়া যায় অজ্ঞাত (৩৫) বছর বয়সি এক নারীর মরদেহ। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে তিনি ভবঘুরে প্রকৃতির। মেডিকেলের আশপাশেই থাকতেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতর থেকে উদ্ধার করা হয় রাহাত (২৫) নামে এক যুবকের মৃতদেহ। সে ভবঘুরে প্রকৃতির। উদ্যানেই থাকত। শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, হাসপাতালের জরুরি বিভাগের ১০১ ও ১০২ নম্বর ওয়ার্ডের মাঝের জোড়া সিড়ির নিচে মৃত অবস্থায় পরে ছিল ওই বৃদ্ধা। তার আনুমানিক বয়স হবে (৭০) বছর। তার এক পায়ে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
The post রাজধানীতে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





