ডিসেম্বর সামনে রেখে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: শ্রমমন্ত্রী

ঢাকা: ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সরকারকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। রোববার (১ নভেম্বর)  রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন শ্রমমন্ত্রী। আরিফুল হক চৌধুরী বলেন, ‘আজকের বিষয় […] The post ডিসেম্বর সামনে রেখে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: শ্রমমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ডিসেম্বর সামনে রেখে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: শ্রমমন্ত্রী
১ নভেম্বর, ২০২৬ ২২:০০  

ঢাকা: ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সরকারকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

রোববার (১ নভেম্বর)  রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন শ্রমমন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘আজকের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন, একটি মহল ডিসেম্বরকে সামনে রেখে চক্রান্ত করছে। তারা সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত।’

তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। শ্রমিকদের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন কিছু ব্যক্তি ও সংগঠনকে ব্যবহার করে একটি মহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শ্রমমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা আবারও বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত। ইনশাআল্লাহ, আমরা রাজনৈতিকভাবে তা মোকাবিলা করব।’

বৈঠকে প্রধানমন্ত্রী কী নির্দেশনা দিয়েছেন—এমন প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান যাতে সুষ্ঠুভাবে চলে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন। সবাইকে সজাগ থাকার পাশাপাশি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।

এর আগে পোশাকশ্রমিকদের বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলন এবং রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সন্ধ্যা ৬টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন এবং বিএনপির শ্রমিক সংগঠক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

The post ডিসেম্বর সামনে রেখে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: শ্রমমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.