‘অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই’
চট্টগ্রাম: অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধ দমনে গিয়ে পুলিশ হামলার শিকার হলেও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলে জানান তিনি। বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনে সিআইডির সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব […] The post ‘অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই’ first appeared on Sarabangla | Breakin

চট্টগ্রাম: অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধ দমনে গিয়ে পুলিশ হামলার শিকার হলেও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনে সিআইডির সাইবার কার্যালয় ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অপারেশন ক্লিন হার্টের আদলে কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে কিনা? জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নেই।’ খুলনায় রাতে চলাচলের সময় পুলিশ সদস্যরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন—এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে? এর উত্তরে তিনি বলেন, ‘অপরাধ দমনে গিয়ে পুলিশ হামলার শিকার হওয়া নতুন কোনো ঘটনা নয়। অপরাধীদের দমনে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।’
আসামি গ্রেফতারে বাধা দেওয়া বা আসামিকে পালাতে সহায়তা করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ এ বিষয়ে তথ্য পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন, ডিসেম্বরে নাশকতার আশঙ্কা এবং বিরোধীদলের আন্দোলন সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো চ্যালেঞ্জ দেখছেন কি না, জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সব বিষয়ে দায়িত্ব আছে, চ্যালেঞ্জ নাই।’
The post ‘অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





