সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় ২ ব্যক্তির কারাদণ্ড
সিরাজগঞ্জ: জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি মামলায় দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। এর মধ্যে ৬৫ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা রাখার দায়ে আব্দুর রাজ্জাককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও […] The post সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় ২ ব্যক্তির কারাদণ্ড first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিরাজগঞ্জ: জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি মামলায় দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।
এর মধ্যে ৬৫ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা রাখার দায়ে আব্দুর রাজ্জাককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক পৌরসভার মাহমুদপুর মহল্লার শাহাদত হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৯ মে ডিবি পুলিশের এসআই ইয়াসিন আরাফাতের নেতৃত্বে মাহমুদপুর মহল্লার ২ নম্বর গলিতে অভিযান চালানো হয়। এ সময় তাহের জামিল অপেলের পরিত্যক্ত বাড়ির দক্ষিণ পাশের বাগানে মাদক বিক্রির অভিযোগে আব্দুর রাজ্জাককে আটক করা হয়। পরে তার কাছ থেকে হেরোইন, গাঁজা ও একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন এসআই ইয়াসিন আরাফাত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।
অন্যদিকে, পৃথক মামলায় ৫০ লিটার চোরাই মদ রাখার মামলায় সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ার বৈদ্যনাথ গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
The post সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় ২ ব্যক্তির কারাদণ্ড first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





