৮ শর্তে ফ্যামিলি কার্ড পাবেন যারা
ঢাকা: দেশব্যাপী শুরু হওয়া বহুল আলোচিত ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় কারা নগদ আর্থিক সহায়তা পাবেন এবং কোন ৮টি শর্তের কারণে তালিকা থেকে বাদ পড়বেন তা নিয়ে সরকার চূড়ান্ত অগ্রাধিকার ও বহির্ভুক্তির মানদণ্ড প্রকাশ করেছে। নীতিমালার আলোকে গ্রামীণ হতদরিদ্র, নিম্নআয়ের মানুষ, ভূমিহীন, নারীপ্রধান ও বিশেষ ঝুঁকিপূর্ণ পরিবারসমূহকে এ কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অন্যদিকে নির্ধারিত আয়, স্থাবর-অস্থাবর […] The post ৮ শর্তে ফ্যামিলি কার্ড পাবেন যারা first appeared on Sarabangla | Breaking News | Sports | Ente

ঢাকা: দেশব্যাপী শুরু হওয়া বহুল আলোচিত ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় কারা নগদ আর্থিক সহায়তা পাবেন এবং কোন ৮টি শর্তের কারণে তালিকা থেকে বাদ পড়বেন তা নিয়ে সরকার চূড়ান্ত অগ্রাধিকার ও বহির্ভুক্তির মানদণ্ড প্রকাশ করেছে। নীতিমালার আলোকে গ্রামীণ হতদরিদ্র, নিম্নআয়ের মানুষ, ভূমিহীন, নারীপ্রধান ও বিশেষ ঝুঁকিপূর্ণ পরিবারসমূহকে এ কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অন্যদিকে নির্ধারিত আয়, স্থাবর-অস্থাবর সম্পদ, সরকারি চাকরি, পেনশন কিংবা ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ থাকলে ফ্যামিলি কার্ডের আইনি সুবিধা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়তে হবে।
সোমবার (১২ অক্টোবর) সকাল থেকে দেশব্যাপী একযোগে সকল থানা ও মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের জন্য পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর আগে গত ৮ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, সরকারের প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে সামাজিক ও আর্থিক অবস্থার প্রকৃত তথ্য সংগ্রহ করবেন। সম্পূর্ণ বিনামূল্যে এই নিবন্ধনের তথ্য প্রদান করতে সাধারণ নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে এবং নাম অন্তর্ভুক্তির কথা বলে কেউ অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে সরকারি সহায়তা নম্বর ১০৯৮-এ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
সংগৃহীত তথ্যাবলি স্বচ্ছতার সাথে প্রক্রিয়াজাতকরণ এবং প্রকৃত সুবিধাভোগী বাছাই করতে সরকারের ডিজিটাল ‘সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেম’ ও এমআইএস ডাটাবেজ ব্যবহার করা হবে। এতে করে জাতীয় পরিচয়পত্র, সঞ্চয়পত্র, ব্যাংক হিসাব, টিআইএন এবং বিআরটিএ ডাটাবেজের মাধ্যমে তথ্যের দ্বৈততা যাচাই করে সরাসরি জিটুপি বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোর মাধ্যমে প্রকৃত দুস্থদের কাছে সরাসরি সরকারি নগদ অর্থ পৌঁছে দেওয়া সম্ভব হবে।
ফ্যামিলি কার্ডের জন্য যেসব পরিবার অগ্রাধিকার পাবে তারা হচ্ছেন, গ্রামীণ হতদরিদ্র, চরম অসচ্ছল দিনমজুর ও ভূমিহীন। যেসব পরিবারের বসতঘরের দেয়াল মাটি, বাঁশ কিংবা পাটকাঠি দিয়ে তৈরি এবং নিজস্ব কৃষিযোগ্য জমি নেই। নারীপ্রধান পরিবার, বিধবা, স্বামী পরিত্যক্তা বা অসচ্ছল নারী, প্রতিবন্ধী ও অটিজম আক্রান্ত সদস্য থাকা পরিবার এবং ১৫-১৮ বছর বয়সী অবিবাহিত মেয়ে রয়েছে এমন পরিবার। সরকার নির্ধারিত পিএমটি স্কোরের ঊর্ধ্বসীমার চেয়ে বেশি স্কোরপ্রাপ্ত পরিবার। পরিবারের মনোনীত নারীপ্রধান সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি বা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত থেকে নিয়মিত বেতন-ভাতা পেলে। পরিবারের প্রধান বা মনোনীত নারীপ্রধান নিয়মিত সরকারি পেনশন বা অবসর সুবিধা গ্রহণ করলে (প্রতিবন্ধী সন্তানের বিশেষ পেনশন ব্যতীত)। পরিবারের কোনো সদস্যের নামে জাতীয় সঞ্চয়পত্র, এফডিআর বা ব্যাংকে ৫ লাখ টাকার বেশি সঞ্চয় ও বিনিয়োগ থাকলে। বিআরটিএ নিবন্ধিত কোনো তিন বা চার চাকার মোটরযান (যেমন: কার, জিপ, পিকআপ, মাইক্রোবাস, সিএনজি বা ট্রাক) থাকলে। বাণিজ্যিক উদ্দেশ্যে নিবন্ধিত বা হালনাগাদ লাইসেন্সধারী বড় কোনো ব্যবস্থার মালিক হলে। পরিবারের কোনো সদস্যের করযোগ্য আয় থাকলে এবং নিয়মিত আয়কর রিটার্ন প্রদানকারী হলে। বসতভিটাসহ পরিবারের আবাদি জমির পরিমাণ শূন্য দশমিক ৫০ একর বা তার বেশি হলে এবং অকৃষি বা বাণিজ্যিক স্পেসের মূল্য ৫ লাখ টাকার।
The post ৮ শর্তে ফ্যামিলি কার্ড পাবেন যারা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





