ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে বৈঠকে ইসি

 ‎ঢাকা: ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। ‎ ‎সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। এতে অন্যান্য নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্টরা অংশ নিয়েছেন। ‎ ‎গত রোববার (১১ অক্টোবর) ইসির এক চিঠি বলা হয়েছে, ১২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় প্রধান […] The post ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে বৈঠকে ইসি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে বৈঠকে ইসি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০  

 ‎ঢাকা: ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
‎
‎সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। এতে অন্যান্য নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্টরা অংশ নিয়েছেন।
‎
‎গত রোববার (১১ অক্টোবর) ইসির এক চিঠি বলা হয়েছে, ১২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভা কক্ষে সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে এ সভায় উপস্থিত থাকার জন্যও বলা হয়েছে।
‎
‎জানা গেছে, জানুয়ারি মাস থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর কথা থাকলেও, সার্বিক দিনক্ষণ ও ধাপে ধাপে ভোটের তারিখ এই বৈঠকেই চূড়ান্ত করা হবে।
‎
‎ভোটের সময়সূচি চূড়ান্ত করার পাশাপাশি বৈঠকের কার্যসূচিতে আরও কয়েকটি প্রশাসনিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান, পার্সোনালাইজেশন সেন্টারের বিভিন্ন যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট ও নতুন চুক্তি সম্পাদনের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনা এবং ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫’-এর খসড়া অনুমোদন।
‎
উল্লেখ্য, ‎আগামী জানুয়ারি মাস থেকে ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে ইসির।

The post ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে বৈঠকে ইসি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.