৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ঢাকা: গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় রোববার (১১ অক্টোবর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১০ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৪ ও ১০ নম্বর ফিডারে রোববার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে […] The post ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় রোববার (১১ অক্টোবর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (১০ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৪ ও ১০ নম্বর ফিডারে রোববার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় ছাতিয়ানগাছা, শ্রীখণ্ডি, ভবানীপুর ও হারোয়া এলাকার গ্রাহকেরা বিদ্যুৎবিহীন থাকবেন।
পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে পরিবর্তন হতে পারে। কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।
The post ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





