সাংবাদিকতায় আগ্রহী নবীন শিক্ষার্থীদের নিয়ে রাকসুর ৫ দিনব্যাপী কর্মশালা
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৮ জন নবীন শিক্ষার্থীকে সাংবাদিক ফেলোশিপ ও সনদ প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। নবীন শিক্ষার্থীদের পাঁচ দিনব্যাপী সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা শেষে এ ফেলোশিপ ও সনদ প্রদান করা হয়। শনিবার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে রাকসুর মিডিয়া ও প্রকাশনা বিভাগের আয়োজনে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান […] The post সাংবাদিকতায় আগ্রহী নবীন শিক্ষার্থীদের নিয়ে রাকসুর ৫ দিনব্যাপী কর্মশালা first appeared on Sara

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৮ জন নবীন শিক্ষার্থীকে সাংবাদিক ফেলোশিপ ও সনদ প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। নবীন শিক্ষার্থীদের পাঁচ দিনব্যাপী সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা শেষে এ ফেলোশিপ ও সনদ প্রদান করা হয়।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে রাকসুর মিডিয়া ও প্রকাশনা বিভাগের আয়োজনে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের সাংবাদিকতা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। সমাজে সাংবাদিকদের করণীয় ও দায়িত্ব সম্পর্কে তাদের অবহিত করেন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে সাংবাদিকতা পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
প্রশিক্ষণ শেষে অনুভূতি প্রকাশ করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল মমিন সরকার বলেন, ‘পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিয়ে সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শেখার সুযোগ পেয়েছি। বিশেষ করে সংবাদ সংগ্রহ, সংবাদ লেখা ও তথ্য যাচাইয়ের বিষয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। এ প্রশিক্ষণ ভবিষ্যতে সাংবাদিকতা চর্চায় আমাদের সহায়ক হবে। শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ নেওয়ায় রাকসুকে ধন্যবাদ জানাই।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আফসানা ফিহা বলেন, ‘সাংবাদিকতা সম্পর্কে আগ্রহ থাকলেও অনেক বিষয়ে বাস্তব অভিজ্ঞতার অভাব ছিল। এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার নীতি-নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার বিষয়ে ধারণা পেয়েছি। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করতে চাই। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের প্রত্যাশা করছি।’
অনুষ্ঠানে রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমাদের প্রত্যাশা, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো শিখে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে। তারা যেন সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, বস্তুনিষ্ঠ সংবাদ লেখা এবং নৈতিক সাংবাদিকতার চর্চা করতে পারে। বিশেষ করে, বর্তমান সময়ে অপতথ্য ও গুজবের বিস্তার রোধে দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, এই প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা শুধু নিজেদের দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তুলবে না, বরং সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের কথা বলবে। রাকসু শিক্ষার্থীদের সৃজনশীলতা, দক্ষতা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে চায়। প্রশিক্ষণার্থীরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় ও সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।’
রাকসুর মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদ ইসলাম বলেন, ‘রাকসুর উদ্যোগে ২৮ জন নবীন শিক্ষার্থীকে নিয়ে পাঁচ দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমরা চাই, শিক্ষার্থীরা সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো হাতে-কলমে শিখুক এবং সংবাদ সংগ্রহ, লেখা ও তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জন করুক।’
তিনি আরো বলেন, ‘বর্তমান সময়ে অপতথ্য ও গুজব প্রতিরোধে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব অনেক বেশি। প্রশিক্ষণার্থীরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সত্যনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার চর্চা করবে বলে আমরা আশা করি। শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে রাকসুর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’
The post সাংবাদিকতায় আগ্রহী নবীন শিক্ষার্থীদের নিয়ে রাকসুর ৫ দিনব্যাপী কর্মশালা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





