কুষ্টিয়া সীমান্তে ৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

কুষ্টিয়া: জেলার দৌলতপুর সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আজ সকাল পৌনে ৮টার দিকে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া সীমান্ত এলাকায় সীমান্ত পিলার ১৫৩/৯-এস […] The post কুষ্টিয়া সীমান্তে ৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিল বিজিবি first appeared on Sarabangla |

কুষ্টিয়া সীমান্তে ৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিল বিজিবি
১১ অক্টোবর, ২০২৬ ১৩:০০  

কুষ্টিয়া: জেলার দৌলতপুর সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আজ সকাল পৌনে ৮টার দিকে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া সীমান্ত এলাকায় সীমান্ত পিলার ১৫৩/৯-এস থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা চারজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেন। সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক প্রতিরোধমূলক তৎপরতার কারণে বিএসএফের এ চেষ্টা ব্যর্থ হয়। পরে সকাল ৮টার দিকে বিজিবির দৃঢ় অবস্থানের মুখে ওই চারজন ভারতের অভ্যন্তরে ফিরে যান। ওই চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আরও জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

The post কুষ্টিয়া সীমান্তে ৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিল বিজিবি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.