পঞ্চগড়ে বাবুই নারী উদ্যোক্তা হাটের উদ্বোধন

পঞ্চগড়: পঞ্চগড়ে প্রান্তিক নারী উদ্যোক্তাদের হাতের তৈরি জিনিসপত্র বিক্রির ও প্রচারের জন্য বাবুই নারী উদ্যোক্তা হাটের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে সাপ্তাহিক এই হাটের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা […] The post পঞ্চগড়ে বাবুই নারী উদ্যোক্তা হাটের উদ্বোধন first appeared on Sarabangla | Breaking News | Sports | Ente

পঞ্চগড়ে বাবুই নারী উদ্যোক্তা হাটের উদ্বোধন
১০ অক্টোবর, ২০২৬ ১০:০০  

পঞ্চগড়: পঞ্চগড়ে প্রান্তিক নারী উদ্যোক্তাদের হাতের তৈরি জিনিসপত্র বিক্রির ও প্রচারের জন্য বাবুই নারী উদ্যোক্তা হাটের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে সাপ্তাহিক এই হাটের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা সহ বিভিন্ন দফতরের প্রতিনিধি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বাবুই নারী উদ্যোক্তা হাটে প্রথম বারেই অর্ধশত নারী উদ্যোক্তা হস্তশিল্প, খাদ্য সামগ্রী, পোষাক, প্রসাধনী, চিত্রকর্ম ও সৌখিন জিনিসপত্র বিক্রির পসরা সাজায়। প্রথম দিনে ভিড় ছিলো লক্ষ্য করার মতো। সপ্তাহের প্রতি শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই হাট।

আয়োজকেরা জানান, অনলাইনের পাশাপাশি এই হাটের স্টল দেয়ার মাধ্যমে তারা নিজেদের পণ্য ব্র্যান্ডিংয়ের পাশাপাশি আরও অনেক দূর এগিয়ে যাবেন। নারীদের এই অগ্রযাত্রায় সহযোগিতার হাত বাড়াতে আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

আয়োজক ও নারী উদ্যোক্তা আতিকা উলফাত বলেন, বাবুই পাখির মতোই আমাদের নারী উদ্যোক্তারা নিখুঁতভাবে তাদের প্রতিটি পণ্য তৈরি করে। তাই আমরা এই হাটের নাম দিয়েছি বাবুই নারী উদ্যোক্তা হাট। বাবুইকে আমরা জেলার সকল নারী উদ্যোক্তাদের ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে চাই। আমরা একটা বড় নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। সবার সহযোগিতা পেলে আমরা নিশ্চয়ই আমাদের স্বপ্নযাত্রাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, এই উদ্যোগের মাধ্যমে আমাদের নারীরা স্বাবলম্বী হবে এবং সংসারে মাথা উঁচু করে দাঁড়াবে। তারা যে সমাজের অর্ধেক অংশ তা তারা এভাবেই প্রমাণ করতে পারবে।

The post পঞ্চগড়ে বাবুই নারী উদ্যোক্তা হাটের উদ্বোধন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.