ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০০
ঢাকা: দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ৩০০ জন আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার […] The post ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০০ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ৩০০ জন আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৩০০ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬ জন, খুলনা বিভাগে ২৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬৯ জন, রংপুর বিভাগে ৮০ জন এবং সিলেট বিভাগে রয়েছে ৪ জন রোগী।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ২৯৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৯৫ হাজার ৪৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৫ হাজার ৭৭৬ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৯ হাজার ৩৮০ জন।
The post ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩০০ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





