সীতাকুণ্ডে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার
চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার টেরিয়াইল স্কুলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সীতাকুণ্ড থানা পুলিশ এ বিষয়ে নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের পাশে এক নারীর মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের বয়স […] The post সীতাকুণ্ডে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার টেরিয়াইল স্কুলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সীতাকুণ্ড থানা পুলিশ এ বিষয়ে নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের পাশে এক নারীর মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের বয়স আনুমানিক ৩৫। তার গলায় ওড়না পেঁচানো ছিল এবং শরীরে থ্রিপিস ও হাতে শাখা পরা ছিল।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘টেরিয়াইল স্কুলের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
The post সীতাকুণ্ডে হাত বাঁধা নারীর মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





