রাজধানীতে ১০ লাখ টাকার নকল বৈদ্যুতিক তার জব্দ, জরিমানা ২ লাখ

ঢাকা: রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন খ্যাতনামা ব্র্যান্ডের প্রায় ১০ লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সেইসঙ্গে অবৈধভাবে নকল তার তৈরির অপরাধে আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বংশাল থানাধীন নবাবপুর এলাকায় এসআরবি […] The post রাজধানীতে ১০ লাখ টাকার নকল বৈদ্যুতিক তার জব্দ, জরিমানা ২ লাখ first appeared on Sarabangla | Breaking News | Sports | Ente

রাজধানীতে ১০ লাখ টাকার নকল বৈদ্যুতিক তার জব্দ, জরিমানা ২ লাখ
৮ অক্টোবর, ২০২৬ ২২:০০  

ঢাকা: রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন খ্যাতনামা ব্র্যান্ডের প্রায় ১০ লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সেইসঙ্গে অবৈধভাবে নকল তার তৈরির অপরাধে আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বংশাল থানাধীন নবাবপুর এলাকায় এসআরবি সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসানের নেতৃত্বে ও এসআরবি-১০ (সিপিএসসি, লালবাগ ক্যাম্প)-এর সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বংশালের নবাবপুর এলাকার একটি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে বিআরবি, বিজলী ও আরআর ক্যাবলসসহ দেশের বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের লোগো ব্যবহার করে প্রস্তুতকৃত প্রায় ১০ লাখ টাকার নকল বৈদ্যুতিক তার এবং তার তৈরির কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়।’

তিনি বলেন, ‘অনুমোদনহীন ও নিম্নমানের এসব নকল তার বাজারজাতকরণের মাধ্যমে সাধারণ গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঘটনার সত্যতা পাওয়ায় ব্যবসায়ী আশরাফুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।’

এসআরবি জানায়, জনস্বার্থে ভেজাল, নকল পণ্য ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

The post রাজধানীতে ১০ লাখ টাকার নকল বৈদ্যুতিক তার জব্দ, জরিমানা ২ লাখ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.