বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে জীবিত বিএনপি নেতার মৃত্যুর তথ্য প্রকাশ
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলামকে মৃত দাবি করে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে (Bangladesh Nationalist Party-BNP) পোস্ট দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে তার মৃত্যুর সংবাদ প্রকাশ করা হয়। মুহূর্তেই স্যোশাল মিডিয়ায় ব্যারিস্টার রফিকুল ইসলামের ছবি দিয়ে শোক প্রকাশ করতে থাকেন দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। […] The post বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে জীবিত বিএনপি নেতার মৃত্যুর তথ্য প্রকাশ first appeared on Sarabangla | Br

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলামকে মৃত দাবি করে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে (Bangladesh Nationalist Party-BNP) পোস্ট দেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে তার মৃত্যুর সংবাদ প্রকাশ করা হয়। মুহূর্তেই স্যোশাল মিডিয়ায় ব্যারিস্টার রফিকুল ইসলামের ছবি দিয়ে শোক প্রকাশ করতে থাকেন দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
পেজের পোস্টে বলা হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। পেজটিতে ৬.২ মিলিয়ন ফলোয়ার রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে বাসায় আছেন। তিনি আগের মতোই আছেন। আমি মাত্র উনার খোঁজ নিয়েছি এবং আগের মতোই তার বাসায় আছেন। আল্লাহ সহায় হোন আমিন।
তবে, কে বা কারা পোস্টটি দিয়েছে সে বিষয়ে জানা সম্ভব হয়নি। কিন্তু পোস্টটি দেওয়ার ১০ মিনিটের মাথায় আবার সরিয়ে দেওয়া হয়।
The post বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে জীবিত বিএনপি নেতার মৃত্যুর তথ্য প্রকাশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





