সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে বোন-ভগ্নীপতির হাতে ভাই খুন, গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে জমিজমা ও বাড়ির মালিকানা নিয়ে দ্বন্দ্বে বড় বোন ও বোন জামাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৭ অক্টোবর) মধ্যরাতে পুলিশ উত্তর শাহজাহানপুর আমতলা মসজিদ গলির একটি বাড়ির ছাদের সেমিপাকা বাসা থেকে নিহত ফখরুল হাসান ফরহাদ (৪৪)-এর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ […] The post সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে বোন-ভগ্নীপতির হাতে ভাই খুন, গ্রেফতার ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে বোন-ভগ্নীপতির হাতে ভাই খুন, গ্রেফতার ২
৮ অক্টোবর, ২০২৬ ১৬:০০  

ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে জমিজমা ও বাড়ির মালিকানা নিয়ে দ্বন্দ্বে বড় বোন ও বোন জামাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৭ অক্টোবর) মধ্যরাতে পুলিশ উত্তর শাহজাহানপুর আমতলা মসজিদ গলির একটি বাড়ির ছাদের সেমিপাকা বাসা থেকে নিহত ফখরুল হাসান ফরহাদ (৪৪)-এর মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বড় বোন নুর আফসানা নিপা ও তার স্বামী আবদুস সামাদ সুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত ফরহাদের ছোট বোন নার্গিস সুলতানা জানান, ওই বাড়িটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলা তার বড় বোনের। আর চতুর্থ তলা তার নিজের। ছাদে সেমিপাকা টিনশেড দুটি রুম তৈরি করে সেখানে স্ত্রী সাদিয়া আক্তার শম্পাকে নিয়ে থাকতেন ফখরুল হাসান ফরহাদ। ফরহাদ হার্টের রোগী ও প্যারালাইজড। তার স্ত্রী সাদিয়া আক্তার গার্মেন্টস কর্মী। তাদের কোনো সন্তান নেই।

নার্গিস আরও জানান, বাড়িটি তাদের দুই বোনের হলেও আর্থিক সংকটের কারণে তার ভাইকে বাসার ছাদে সেমিপাকা টিনশেড ঘর তুলে থাকতে দিয়েছিলেন। তবে ভাইয়ের কাছ থেকে গ্যাস ও পানির বিল আদায় করতেন বড় বোন নুর আফসানা নিপা। আর্থিক সংকট ও অসুস্থতার কারণে ২০১৭ সালের পর থেকে কোনো বিল দিতে না পারায় ভাইয়ের প্রতি ক্ষিপ্ত ছিলেন বড় বোন। প্রায় সময় বাসায় এসে ঝগড়াঝাঁটি করতেন এবং তাদেরকে বের হয়ে যেতে বলতেন। চলতি বছরের আগস্ট মাসের পর থেকে বাসা থেকে বেরিয়ে যেতে তাদেরকে খুব জোর দিচ্ছিলেন।

তিনি জানান, বুধবার ফখরুলের স্ত্রী যখন কর্মস্থল থেকে রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফেরেন, তখন ফরহাদকে বিছানায় রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ওই বাসায় যান এবং বাসার নিচ তলা থেকেই বড় বোনকে আটক করেন। এরপর বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বড় বোনের স্বামী হেলমেট পড়ে বগলের নিচে একটি ধারালো চাপাতি নিয়ে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকেই আটক করা হয় বড় বোন নুর আফসানা-কে।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, জমিজমা ও বাড়ির মালিকানা নিয়ে তাদের ভাই-বোনদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া ঝামেলা চলছিল। এর জের ধরেই বড় বোন ও বোন জামাই বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে যেকোনো সময় ছাদের রুমে ঢুকে ফখরুল হাসান ফরহাদকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাতেই বড় বোন নুর আফসানাকে বাসা থেকে এবং বোন জামাই আব্দুস সামাদকে অভিযান চালিয়ে আটক করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় বড় বোন এবং বোন জামাইকে গ্রেফতার দেখানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

The post সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে বোন-ভগ্নীপতির হাতে ভাই খুন, গ্রেফতার ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.